প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬

দীর্ঘ ২০ বছর পর বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এই বিভাগীয় জনসভাকে ঘিরে বরিশাল নগরী ও আশপাশের জেলাগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
