
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১২:১

দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এর মধ্যে মহেশখালীর সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি টার্মিনাল নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
