প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭

দীর্ঘ ২০ বছর পর বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই জনসভাকে ঘিরে বরিশালজুড়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
