প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৩

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় জাটকা ইলিশ রক্ষা অভিযানে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানী বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
