
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৭:৫১

গ্রীষ্মের তীব্র খরতাপের মধ্যেও মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়কজুড়ে এখন প্রকৃতির রঙিন উৎসব। সবুজ গাছগাছালি আর রংবেরঙের ফুলে সেজেছে জেলার শ্রীমঙ্গল শহরসহ আশপাশের এলাকা। কৃষ্ণচূড়া, জারুল, সোনালু ও নানা প্রজাতির ফুলগাছের পাশাপাশি বিশেষভাবে নজর কাড়ছে দুর্লভ লাল সোনাইল বা ক্যাসিয়া জাভানিকা ফুলগাছ।
