প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৭

চাঁদে এক নতুন ধরনের বর্ণহীন, স্বচ্ছ ও ভঙ্গুর খনিজের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা, যা ভবিষ্যতের প্রযুক্তি বিশেষ করে আলো প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকেরা। চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, চীন থেকে উদ্ধার করা একটি চন্দ্র উল্কাপিণ্ড বিশ্লেষণের মাধ্যমে ‘সেরিয়াম–ম্যাগনেশিয়াম চেঞ্জসাইট’ নামের এই বিরল খনিজ শনাক্ত করা হয়েছে।
