মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ নিহত ১৯

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ২০:২৬

শেয়ার করুনঃ
উত্তরায় মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: পাইলট তৌকির ইসলামসহ নিহত ১৯

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিএমএইচে নেওয়া হলে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। আহত হয়েছেন আরও অনেকে, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। বিধ্বস্ত হওয়ার পরপরই ভবনটিতে আগুন ধরে যায়, এতে দুটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ পুড়ে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও

সংসদে শপথ নিলেন বিজয়ীরা

সংসদে শপথ নিলেন বিজয়ীরা

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। প্রশিক্ষণরত বিমানটি কোন কারণে নিচে নেমে এসে স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী। মাত্র এক বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সশস্ত্র বাহিনীসহ পুরো জাতিতে।

আরও

সংসদে শপথ নিলেন বিজয়ীরা

সংসদে শপথ নিলেন বিজয়ীরা

আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে।

আইএসপিআরফ্লাইট লেফটেন্যান্ট তৌকির
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার তৎপরতা চালান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, আতঙ্কে দৌড়াতে থাকে শিশুরা ও এলাকাবাসী। অনেকে জানালার কাঁচ ভেঙে শিক্ষার্থীদের বের করে আনেন।

সরকার মঙ্গলবার (২২ জুলাই) দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় জাতির সূর্যসন্তান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন মহল। তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে আইএসপিআর।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, সরকার গঠনে নতুন অধ্যায় শুরু

প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, সরকার গঠনে নতুন অধ্যায় শুরু

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বিএনপি সাংসদরা

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বিএনপি সাংসদরা

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

নতুন সরকারের শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা

নতুন সরকারের শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা

নজরুল ইনস্টিটিউটের আজীবন সদস্য হলেন মেহেরাব হোসেন অভি

নজরুল ইনস্টিটিউটের আজীবন সদস্য হলেন মেহেরাব হোসেন অভি

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

অবাধ নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচনে নিরাপত্তায় মোতায়েন প্রায় দশ লাখ সদস্য

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

এ সম্পর্কিত আরও পড়ুন

প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, সরকার গঠনে নতুন অধ্যায় শুরু

প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান, সরকার গঠনে নতুন অধ্যায় শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বিএনপি সাংসদরা

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বিএনপি সাংসদরা

সংসদীয় দলের প্রথম সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সিদ্ধান্ত অনুযায়ী, দলের কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারি কোনো প্লটও গ্রহণ করবেন না। দলের একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। নতুন সংসদে দায়িত্ব গ্রহণের পরই দলীয় সাংসদদের জন্য এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা যায়। সংশ্লিষ্টরা মনে করছেন, জনমুখী রাজনীতি ও সুশাসনের বার্তা

নতুন সরকারের শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা

নতুন সরকারের শুরুতেই ২৩ লাখ কোটি ঋণের বোঝা

রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আজ (১৭ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। নতুন সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই দেশের অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা। সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও কর্মকর্তারা বলছেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে এই চাপ মোকাবিলা করতে হবে। বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছর শেষে দেশি ও

আজ শপথ, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়

আজ শপথ, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নতুন রাজনৈতিক অধ্যায়

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে আজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। একই সঙ্গে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করাবেন। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান

সংসদে শপথ নিলেন বিজয়ীরা

সংসদে শপথ নিলেন বিজয়ীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, যিনি শপথ গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন। শপথ