রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জুলাই হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনার নির্দেশনার অভিযোগ, ফরেনসিকে সাত মোবাইল

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:৫২

শেয়ার করুনঃ
জুলাই হত্যাকাণ্ড তদন্তে শেখ হাসিনার নির্দেশনার অভিযোগ, ফরেনসিকে সাত মোবাইল

ঐতিহাসিক ছাত্র-জনতার জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। অভিযোগ উঠেছে, সরকার পতনের আশঙ্কায় আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার করে তিনি নির্বিচারে গুলির নির্দেশ দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তৎকালীন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের ব্যবহৃত মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হওয়া এই তিনজনের কাছ থেকে উদ্ধার করা মোট সাতটি মোবাইল ফোন বর্তমানে সিআইডির ফরেনসিক ল্যাবে রয়েছে। এসব ফোনের মধ্যে রয়েছে পলকের একটি আইফোন ফিফটিন প্রো ও দুটি স্যামসাং এস টুয়েন্টিফোর আল্ট্রা, টুকুর একটি নোকিয়া বাটন ফোন ও একটি স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন এবং সৈকতের একটি আইফোন ও একটি ডোকোমো ৫জি ফোনসেট।

পুলিশ সূত্রে জানা গেছে, আন্দোলনের সময় শেখ হাসিনা বারবার ফোনে যোগাযোগ করেন তার বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে। এসব ফোনালাপেই আন্দোলন দমন, ইন্টারনেট বন্ধ এবং ব্লকরেইডের সিদ্ধান্ত নেওয়া হয় বলে ধারণা তদন্তকারীদের। বিশেষ করে, ইন্টারনেট শাটডাউন বাস্তবায়নে পলককে কয়েক দফা নির্দেশনা দেন তিনি। একইভাবে টুকু ও সৈকতের ফোনেও গোপন বার্তা পাঠান শেখ হাসিনা।

আরও

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি দুই দিন পর গ্রেপ্তার

তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আসামিরা গ্রেফতার হওয়ার আগে তাদের মোবাইল থেকে সব ধরনের ডাটা মুছে ফেলেন। হোয়াটসঅ্যাপ, সিগন্যাল, ভাইবারসহ বিভিন্ন অ্যাপস ডিলিট করা হয়। ফলে ফোনগুলো জব্দ করেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য উদ্ধার করা যায়নি। এরপর আদালতের অনুমতি নিয়ে ফোনগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়, যাতে মুছে ফেলা বার্তা, ছবি, ভিডিও বা অডিও পুনরুদ্ধার করা যায়।

ফরেনসিক পরীক্ষার মাধ্যমে এসব ফোন থেকে গোপন বার্তা, কথোপকথন এবং মিডিয়া ফাইল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর আব্দুল্লাহেল বাকী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ চলছে এবং রিপোর্টে প্রাপ্ত তথ্য-উপাত্ত চার্জশিটে উল্লেখ করা হবে। তবে পরীক্ষার অগ্রগতি বা প্রাপ্ত তথ্য সম্পর্কে এখনই কিছু বলতে রাজি হননি তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
জুলাই আন্দোলন হত্যাশেখ হাসিনার নির্দেশমোবাইল ফরেনসিক তদন্তছাত্র জনতার আন্দোলন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জুলাইয়ের ওই আন্দোলন দমনে নির্দেশনার অভিযোগের ভিত্তিতে রিকশাচালক কামাল মিয়ার হত্যাকাণ্ডের মামলার তদন্ত শুরু হয়। মামলার নথিতে উল্লেখ আছে, আসামিরা সরকার ও দলের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক এবং মাঠপর্যায়ে ক্যাডার ছিলেন। তাদের ডিজিটাল ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য হত্যাকাণ্ডের হুকুমদাতা এবং অন্য জড়িতদের চিহ্নিত করতে সহায়ক হতে পারে।

ডিজিটাল তথ্য আদালতে প্রমাণ হিসেবে গৃহীত হওয়ার বিধান ২০২২ সালের এভিডেন্স অ্যাক্টে যুক্ত হওয়ায়, এই ফরেনসিক রিপোর্ট মামলার বিচারপ্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটরিয়াল টিমের উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল হক সমাজি জানান, এসব তথ্য যদি মামলার সঙ্গে সম্পৃক্ত হয়, তবে তা ম্যাটেরিয়াল ফ্যাক্টস হিসেবে আদালতে গৃহীত হবে।

আরও

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

ঘটনার সার্বিক প্রেক্ষাপটে তদন্তকারীরা মনে করছেন, শেখ হাসিনার সরাসরি নির্দেশেই ওই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। মোবাইল ফোন ও ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তিনি কী বার্তা প্রেরণ করেছিলেন, তা প্রমাণিত হলে এই মামলার মোড় নিতে পারে ভিন্ন দিকে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

ভোরের অন্ধকারে ভারতে ১৫০ বছরের মসজিদ গুঁড়িয়ে দিল প্রশাসন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা, ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

ডিজিটাল মাধ্যমে ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ঋণ, পাবেন যারা

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

এ সম্পর্কিত আরও পড়ুন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত তিনজন

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

উত্তর বাড্ডায় ফার্নিচারের গুদামে ভয়াবহ আগুন

রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি আসবাবপত্রের (ফার্নিচার) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গুদামে বিপুল পরিমাণ আসবাবপত্র থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে বলে জানা

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পার্কিং নিয়ে বিরোধ, পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাভারের আমিনবাজারে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি গেঞ্জি

কোচিংয়ে বিঘ্নের অভিযোগে বরিশালে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

কোচিংয়ে বিঘ্নের অভিযোগে বরিশালে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

বরিশাল জিলা স্কুলে কোচিং ক্লাসে বিঘ্ন ঘটানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীদের স্বজনদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন বিদ্যালয়ের ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

রাজনগরে প্রকৃতির অপরূপ মেলবন্ধন 'ভুরভুরি বিল'

বিকেলের ঢলে হেলে পড়া সূর্য, আর দু’পাশজুড়ে থৈ থৈ জলরাশির সাথে সবুজের দিগন্তজোড়া সমারোহ। ঠিক এমন এক চোখজুড়ানো রূপের পসরা সাজিয়ে বসেছে মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদীঘি হাওরের ভুরভুরি বিল। আর এই হাওরের বুকে প্রকৃতির চমৎকার মেলবন্ধনে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে রঙে-রূপে রঙিন ‘জোড়া সেতু’। স্থানীয়দের কাছে পরিচিত ‘জোড়া ব্রিজ’ এখন শুধু যাতায়াতের সেতু নয়; এটি এক নৈসর্গিক দৃশ্যের ঠিকানা।  রাজনগর উপজেলার