শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬৩০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড

Gias uddin Roni
গিয়াস উদ্দিন রনি নোয়াখালী , জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১৪:৫১

শেয়ার করুনঃ
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।

গত রোববার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী টাস্কফোর্স এই এলাকাগুলোতে তল্লাশি চালিয়ে মাদক সেবন ও বিক্রির সময় ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সদর উপজেলার মো. হাসান ও আমজাদ হোসেন, বেগমগঞ্জের আবুল কালাম, হেলাল হোসেন, মনির হোসেন, ইয়াছিন, গিয়াস, স্বপন, লক্ষ্মীপুরের মিহির শাহা, মো. সজিব ও চাঁদপুরের মো. পারভেজ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাই মদ।

আরও

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান। অভিযানে সহায়তা করে আনসার ব্যাটেলিয়নের একটি দল।

ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ৭ দিন এবং ৭ জনকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঘটনাস্থলেই এই রায় প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সুব্রত সরকার শুভ বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের চলমান কার্যক্রমের অংশ। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা করছে।

মাদকবিরোধী অভিযাননোয়াখালী মাদক কারাদণ্ডভ্রাম্যমাণ আদালত নোয়াখালী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

এ ধরনের অভিযান মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখছে বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, নিয়মিত অভিযান চালিয়ে এসব অপরাধের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হলে সমাজে মাদকের প্রভাব কমবে।

সর্বশেষ সংবাদ

মোদির শুভেচ্ছা পেলেন তারেক রহমান

মোদির শুভেচ্ছা পেলেন তারেক রহমান

ভোট গণনায় এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান

ভোট গণনায় এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান

ভোটের দিন ছয় জেলায় ছয় মৃত্যু

ভোটের দিন ছয় জেলায় ছয় মৃত্যু

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

ভোট গণনা শুরু, জামায়াত আমিরের শোকর আদায়ের আহ্বান

ভোট গণনা শুরু, জামায়াত আমিরের শোকর আদায়ের আহ্বান

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশাল জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ৬টি সংসদীয় আসনের আওতাধীন ১০ উপজেলায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাথমিক ভোটের হার দাঁড়িয়েছে ৫৬.৭০ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গৌরনদী উপজেলায় সর্বোচ্চ ৬২.০১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। আগৈলঝাড়ায় ৬১.৭১ শতাংশ, হিজলায় ৬০.৫৬ শতাংশ এবং বানারীপাড়ায় ৬০ শতাংশ ভোট পড়েছে। উজিরপুর উপজেলায় ভোটের হার ৫৮.০২ শতাংশ। মেহেন্দিগঞ্জে ৫৬.৭৪ শতাংশ, বাবুগঞ্জে

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একজন ব্যক্তি খড় দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে যায়। ভোটকেন্দ্রের আশপাশে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী। আজ সকালেই এ ঘটনা ঘটে এবং তা কেন্দ্রিয় কর্তৃপক্ষের নজরে আসে। নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা গেছে। তাঁর আটক হওয়ার খবর স্থানীয় নির্বাচনী পরিবেশে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া সৃষ্টি

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

বরিশাল-উজিরপুরের হাবিবপুর ভোট কেন্দ্রে কেন্দ্রীয় নিয়ম ভঙ্গের অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুইজন কেন্দ্র থেকে অনুমতি ছাড়াই বের হন। পরে তারা উপজেলা জামাতের আমীরের বাসায় বৈঠক করেছেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের তথ্যানুযায়ী, ঘটনা জানার পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার কাছে খবর দেন। অভিযোগ যাচাই শেষে নবনিযুক্ত

নির্বাচনে দায়িত্ব পালনকালে পৌলিং অফিসারের আকস্মিক মৃত্যু

নির্বাচনে দায়িত্ব পালনকালে পৌলিং অফিসারের আকস্মিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামের এক পোলিং অফিসার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।