শনিবার, ২৭ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

অ্যাপসের ফাঁদে কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন প্রবাসীরা

শফিউল আলম রাজীব
শফিউল আলম রাজীব, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ২১:৫৪

শেয়ার করুনঃ
অ্যাপসের ফাঁদে কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন প্রবাসীরা
অ্যাপস প্রতারণা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এসব রেমিট্যান্সের একটি বড় অংশ আসে সৌদি আরব, কুয়েত, ওমানসহ বিভিন্ন দেশ থেকে। কিন্তু সম্প্রতি কিছু অসাধু প্রতারকচক্র প্রবাসীদের সেই কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিতে শুরু করেছে। তারা মোবাইল অ্যাপস ও সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে প্রবাসীদের ফাঁদে ফেলছে।

এমনই একটি ঘটনা ঘটেছে সৌদি আরবের জেদ্দায় কর্মরত প্রবাসী ইব্রাহিম খলিলের সঙ্গে। তিনি ‘কুইক পে’ নামক একটি অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে গিয়ে প্রতারণার শিকার হন। শুরুতে ব্যাংকের তুলনায় বেশি টাকার অফারে আকৃষ্ট হয়ে তিনি কয়েক দফায় লেনদেন করেন এবং তার বিশ্বাস তৈরি হয়। কিন্তু একপর্যায়ে বড় অঙ্কের টাকা পাঠানোর পর তাকে ব্লক করে দেয় প্রতারকচক্র।

আরও

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

এই প্রতারকচক্র প্রাথমিকভাবে ফেসবুক পেইজ ও সুন্দরী নারীদের মাধ্যমে ভিডিও লাইভে আকর্ষণীয় অফার প্রদর্শন করে। তারা রিয়েল, দিনার বা ডলারের বিনিময়ে প্রতি ইউনিটে ৫ থেকে ৭ টাকা বেশি দেওয়ার প্রলোভন দেখায়। প্রথমে গ্রাহককে একটি অ্যাপস ইন্সটল করানো হয়, যেখানে বিকাশের মতোই রেজিস্ট্রেশন করতে বলা হয়। কিছুদিন স্বাভাবিক লেনদেন করার পর তারা বড় অঙ্কের লেনদেনে বেশি মুনাফার অফার দিয়ে কৌশলে টাকা হাতিয়ে নেয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অনুসন্ধানে দেখা গেছে, প্রতারকচক্রের দেওয়া ট্রেড লাইসেন্স, এনআইডি এবং ঠিকানা সবই জাল। দেবীদ্বার উপজেলার ছোটশালঘর গ্রামের যে ঠিকানা তারা দিয়েছে, সেখানে অনুসন্ধানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এমনকি যিনি এনআইডিতে নাম দেওয়া হয়েছে, তিনিও প্রকৃতপক্ষে ওই এলাকায় পরিচিত নন।

এই বিষয়ে দেবীদ্বার সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন জানান, রেমিট্যান্স পাঠানোর নিরাপদ মাধ্যম হচ্ছে ব্যাংক। কিন্তু কিছু প্রবাসী শর্টকাট উপায়ে টাকা পাঠাতে গিয়ে প্রতারিত হচ্ছেন। তিনি বলেন, “প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আমরা নিরাপদে প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অ্যাপস প্রতারণাপ্রবাসী রেমিট্যান্স জালিয়াতিকুইক পে অ্যাপ প্রতারণাফেসবুক রেমিট্যান্স ফাঁদ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এই প্রতারণার হাত থেকে বাঁচতে প্রবাসীদের আরো সচেতন হতে হবে এবং লোভনীয় অফারের ফাঁদে না পড়ে বৈধ পথে লেনদেনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও উচিত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

আরও

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

হামে ও উপসর্গে মৃত্যু ৭০৮, একদিনেই প্রাণ গেল আরও ছয় শিশুর

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

রামপুরা হত্যা মামলার রায় সরাসরি দেখাবে বিটিভি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

এ সম্পর্কিত আরও পড়ুন

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ১৩টি দানবাক্স খোলা হয়। সাধারণত তিন থেকে চার মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণে ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

পবিত্র আশুরায় বরিশালে তাজিয়া মিছিল, সম্প্রীতির বার্তা আয়োজকদের

আজ ১০ মুহাররম, পবিত্র আশুরা। ইতিহাস, শোক, ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় দিনটি মুসলিম বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এ উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর নতুন বাজার মড়কখোলার পোল এলাকা থেকে তাজিয়া মিছিল বের করা হয়। ধর্মীয় স্লোগানসংবলিত ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকা নিয়ে মিছিলটি

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান। সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর