শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬১৬ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হাতীবান্ধায় সুলতানের গর্জন, হাট কাঁপাতে প্রস্তুত

মাসুদ বাবু
মাসুদ বাবু লালমনিরহাট, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৩ মে ২০২৫, ২০:০

শেয়ার করুনঃ
হাতীবান্ধায় সুলতানের গর্জন, হাট কাঁপাতে প্রস্তুত
সুলতান গরু

লালমনিরহাটের হাতীবান্ধায় তিন বছর ধরে আদর-যত্নে লালন-পালন করা হয়েছে ‘সুলতান’ নামের এক বিশাল ষাঁড়কে, যার ওজন এখন প্রায় ১৫ মন। গরুটি বিক্রির জন্য প্রস্তুত করেছেন স্থানীয় খামারি দম্পতি অরিদ আলী ও বেবি খাতুন। কোরবানির ঈদকে সামনে রেখে তাদের বাড়িতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুলতানের দাম ধরা হয়েছে ১০ লক্ষ টাকা।

দক্ষিণ ধুবনী গ্রামের এই দম্পতি ছোটবেলা থেকেই সুলতানকে সন্তানসম আদরে লালন করে আসছেন। খামারটির টিনসেড ঘরেই ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি বড় হয়েছে। পরিবারটির সদস্যরা জানান, সুলতান মেজাজি হলেও অত্যন্ত শান্ত প্রকৃতির এবং কেবল নিজেদের পরিবারের লোকজনকেই সয়ে নেয়।

আরও

নবাবগঞ্জে ভুট্টাক্ষেতে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নবাবগঞ্জে ভুট্টাক্ষেতে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সুলতানকে প্রতিদিন চারশ টাকার মতো খাবার দিতে হয়। তাতে থাকে খৈল, ভুট্টা, ভুষি, ভাত, খড় এবং ঘাস। কৃত্রিম খাবার একেবারেই বাদ। সুলতানকে যখন অপরিচিত কেউ দেখতে আসে, তখন সে উত্তেজিত হয়ে পড়ে। তাকে শান্ত করতে পরিবারের সদস্যদেরই এগিয়ে আসতে হয়।

বেবি খাতুন বলেন, “সুলতান আমার সন্তানের মতো। আমরা অনেক কষ্ট করে ওকে বড় করেছি। কোরবানির ঈদে যদি কেউ সঠিক দাম দেয়, তাহলে মন কাঁদলেও তুলে দেব তার হাতে।” তার স্বামী অরিদ আলী জানান, আরও পাঁচটি গরু রয়েছে তাদের খামারে, তবে সুলতান সবার সেরা।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

স্থানীয়দের মতে, এই এলাকার কেউ এর আগে এত বড় ষাঁড় দেখেনি। মানুষ প্রতিদিনই সুলতানকে এক নজর দেখতে আসছে। অনেকেই তার আকার-আকৃতি দেখে বিস্ময় প্রকাশ করছেন। তারা বলছেন, এ গরু সত্যিই হাট কাঁপাবে।

হাতীবান্ধা উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাহমুদুল হাসান জানিয়েছেন, অরিদ ও বেবি খাতুন একজন আদর্শ খামারি দম্পতি। তারা শুরু থেকেই প্রাণিসম্পদ দপ্তরের পরামর্শে গরুগুলো লালন-পালন করছেন। সুলতান যেন ভালো দামে বিক্রি হয়, সে জন্য তারা সব ধরনের সহোযোগিতা দিচ্ছেন।

আরও

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অটোচালক নিহত

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অটোচালক নিহত

সুলতান শুধু একটি গরু নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, পরিশ্রম ও ভালোবাসার গল্প। কোরবানির ঈদে এই গরুটি সত্যিই হাট কাঁপাতে পারে – এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের।

সুলতান গরুহাতীবান্ধা কোরবানির গরুলালমনিরহাট গরুর হাট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

ইরানের স্কুলে বিমান হামলায় নিহত বেড়ে ৫১

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

কাতারে বাংলাদেশিদের নিরাপত্তায় দূতাবাসের বিজ্ঞপ্তি

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

সংঘাতে কাতারের আকাশসীমা বন্ধ, সকল ফ্লাইট স্থগিত

তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস!

তেহরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্র হামলায় খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস!

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ইফতারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলনমেলা

সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব-এর ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি)  শহরের গ্যান্ড তাজ রেস্টুরেন্টের পার্টি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব।  অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটে হাসপাতালে ১শ' রোগীর মাঝে ইফতার বিতরণ

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ধামইরহাটে হাসপাতালে ১শ' রোগীর মাঝে ইফতার বিতরণ

নওগাঁর ধামইরহাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাসপাতালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।  এনসিপির’র ধামইরহাট উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকীতে ২৮ ফেব্রুয়ারী বাদ আছর ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা.মাহফুজ রহমান কে সাথে নিয়ে ১০০ জন রোগীকে ইফতার সামগ্রী বিতরণ করেন এনসিপি নেতৃবৃন্দ।  বিতরণকালে এনসিপির উপজেলা আহবায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াদুল হাসান রিয়াদ, সিনিয়র যুগ্ম

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল, দুর্ঘটনার শঙ্কা

গোয়ালন্দে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যান চলাচল, দুর্ঘটনার শঙ্কা

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আলিমদ্দিন সরদার পাড়া এলাকার ব্রিজটি এখন যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। ব্রিজটি ব্যবহারকারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে আগত যানবাহন ও পথচারীদের জন্য। রাতের আঁধারে ব্রিজের উপর ছোট-বড় যানবাহন চলাচল করে, যা দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি করেছে। এলাকাবাসী পৌর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে, ব্রিজের পাশে একটি সিমেন্টের খুঁটি স্থাপন করা হয়। কিন্তু সেই খুঁটিটি ভেঙে

জয়পুরহাট সীমান্তে ১.২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

জয়পুরহাট সীমান্তে ১.২ কোটি টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উছনা সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫০ ভরি ৬ আনা ওজনের ৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে। এ ঘটনায় মতিয়ার রহমান মিন্টু (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। শনিবার সকালে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের হাটখোলা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২৮১/১৫ থেকে প্রায়

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অটোচালক নিহত

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে অটোচালক নিহত

ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলিল আকন (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক কাওসার আহমেদ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও বেপরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত খলিল আকন উপজেলার পুটিয়াখালি এলাকার ইমাম আকনের ছেলে। আহত কাওসার আহমেদ বাকেরগঞ্জ উপজেলার বামনিকাঠি এলাকার আ. কাদের

জনপ্রিয় সংবাদ

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ