প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:৫

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগর গ্রামের বাসিন্দারা গ্রামে অত্যাচার, দাঙ্গা এবং অবৈধ কর্মকাণ্ডে যুক্ত থাকা এক ব্যক্তি, শাহজাহান মেম্বারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নোয়াগর গ্রামবাসীরা আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ। তাদের একটিই দাবি, কুখ্যাত সন্ত্রাসী শাহজাহান মেম্বারকে গ্রেফতার করা হোক।
