বুধবার, ১ জুলাই, ২০২৬১৮ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

নেতাকর্মীদের পদচারণায় মুখর সেই আলিশান বাড়িটি আজ পরিত্যক্ত !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১:২৯

শেয়ার করুনঃ
নেতাকর্মীদের পদচারণায় মুখর সেই আলিশান বাড়িটি আজ পরিত্যক্ত !

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মিশন রোডের একটি তিন তলা বিশিষ্ট বিশেষ বাড়ি ছিল ক্ষমতার অপব্যবহারের প্রতীক। বাড়িটি হয়ে উঠেছিল সব ক্ষমতার কেন্দ্র। ঢাকা থেকে নিজ জেলায় আসলে এ বাড়িতে থাকতেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। তার হুকুমেই চলত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন থেকে শুরু করে সব রাজনৈতিক কর্মকান্ড। পেশাজীবী সংগঠনগুলোও চলত তার নির্দেশে। 

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতারা এখানে নিয়মিত হাজিরা দিতেন। সাবেক প্রভাবশালী মন্ত্রীর কথাই ছিল শেষ কথা। সরকারি জনবল নিয়োগ, ঠিকাদারি নিয়ন্ত্রণ, ঠিকাদারি, প্রকল্প, সিলিকন বালু, স্থানীয় নির্বাচনে মনোনয়ন, নিয়োগ-বদলি, ভূমি লিজ বন্দোবস্তসহ সবকিছু নিয়ন্ত্রিত হতো এখান থেকেই। পতিত আওয়ামী লীগ সরকারের পতনের দিন রাত্রে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের পর থেকে নেতাকর্মীদের পদচারণায় মুখর সেই আলিশান বাড়িটি এখন পরিত্যক্ত পড়ে আছে। 

আরও

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

গতকাল সরেজমিনে এ বাড়িটি ঘুরে দেখা যায় ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়ে নীরবে ভগ্ন অবস্থায় ঠাই দাঁড়িয়ে আছে। বাড়ির পাশের লোকজন জানান,  আব্দুস শহিদ এমপি বাড়িত থাকলে নানান লোকজন আসতেন। মধ্যরাত পর্যন্ত বাড়িটি সরগরম থাকত। বাড়ির সামনে দামি গাড়ির সারি দেখা যেত। এখন বাড়িতে কেউ নেই, লোকজনও আসে না। বাড়িটি এখন পরিত্যক্ত। পথচারী যাওয়ার সময় শুধু তাকিয়ে দেখে। স্থানীয়রা জানান, এ বাড়িটি আওয়ামী লীগ সরকারের ৩৩ বছরে এমপি আবদুস শহীদের ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। গত ২৯ অক্টোবর একাধিক হত্যা মামলায় ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন আব্দুস শহীদ। এ সময় তাঁর বাসা থেকে নগদ ৩ কোটি টাকা, আট দেশের বিপুল মুদ্রা ও ৮৫ ভরি স্বর্ণ জব্দ করা হয়।

অভিযোগ রয়েছে মন্ত্রী হওয়ার আগেই আওয়ামী লীগ শাসনামলে চিফ হুইপ থেকে বিভিন্ন পদে বসে বিপুল বিত্তবৈভবের মালিক হন আব্দুস শহীদ। পিছিয়ে নেই তাঁর স্ত্রী, দুই কন্যা, এমনকি ভাইয়েরাও।  ২০০৮ সালে হলফনামায় স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৬ লাখ ৮৪ হাজার ৭০৭ টাকার সম্পদ দেখান আব্দুস শহীদ। ২০২৩ সালের হলফনামায় তা হয়েছে ৭কোটি ৪৩ লাখ ৮৮ হাজার ৯০৮ টাকা। পাঁচ বছর আগেও স্ত্রী উম্মে কুলসুমার কোনো সম্পদ ছিল না। কিন্তু ২০২৩ সালে গৃহিণী স্ত্রীর ১০০ ভরি স্বর্ণ, নগদ ৪ লাখ টাকা, বন্ড-ঋণপত্র ও শেয়ারে ১ লাখ ৩৬ হাজার এবং অকৃষি জমির পরিমাণ ১ লাখ ২০ হাজার টাকা উল্লেখ রয়েছে। 

আলিশান বাড়ি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র সরাইল, শতাধিক আহত

অভিযোগ রয়েছে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে দেশ ও বিদেশে গড়েছেন সম্পদের পাহাড়। স্থানীয় সূত্র জানায়, আওয়াামী লীগ সরকারের আমলে চা-বাগান প্রতিষ্ঠার নামে বন বিভাগের জমি দখল, বাগান বাড়ি নির্মাণ, হাইল-হাওরে মৎস্য খামারসহ নানাভাবে সম্পদের পাহাড় গড়েছেন আব্দুস শহীদ। চার একর জমিতে ২০১৮ সালে কমলগঞ্জের লাউয়াাছড়া জাতীয় উদ্যানের পাশে ‘সাবারি টি প্লাান্টেশন’ করেন তিনি। পরে পাশে উদ্যানের ৫ একর পাহাড়ি জমি দখল করেন। হাইল-হাওর ও বাইক্কা বিলের পাশে প্রায় ২৭ বিঘা জমিতে করেছেন মৎস্য খামার। 

কমলগঞ্জের কাঠালকান্দিতে ৮ একর পাহাড়ি এলাকা নিয়ে নির্মাণ করা হয় বাগান বাড়ি। এছাড়াও হাইল-হাওড়ে এবং বাইক্কা বিলের পাশে প্রায় ১১ একর জমি নিয়ে গড়ে তোলেন বিশাল মৎস্য খামার। পতিত আওয়ামীরীগ সরকার পতনের পর লাউয়াছড়া জাতীয় উদ্যানের ৫ একর জমি গত ১৫ সেপ্টেম্বর দখলমুক্ত করার কথা জানিয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ বিভাগ। 

জানা যায়,  কমলগঞ্জের মাঝেরছড়ায় কয়েক শ বিঘা টিলাজুড়ে আব্দুস শহীদের

লেবুবাগান, রাজধানীর উত্তরা ১০নং সেক্টরে ফ্ল্যাট, ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের জগদীশপুর পেট্রোল পাম্প, ঢাকার ফার্মগেট এলাকায় ঘরসহ জমি ও দোকান, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের দিলবরনগরে প্রায় ১০ একর জমিতে লেবু বাগান, শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে পাঁচতলা ভবন, মৌলভীবাজার সড়কে হাউজিং এস্টেটে জায়গা, কমলগঞ্জ উপজেলা সদরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নতুন বাড়ি। যেখানে অবৈধ গ্যাস সংযোগসহ গ্রামের বাড়িতে সরকারি খরচে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও পুকুর খনন করেন আব্দুস শহীদ। 

২০১২ সালে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি তার চাহিদানুযায়ী বিধি লঙ্ঘন করে গ্রামের বাড়িতে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গ্যাসলাইন স্থাপন করে দেয়। এ ছাড়া লোকমুখে প্রচলিত আছে তার নামে-বেনামে কানাডা, জার্মানি ও যুক্তরাজ্যে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। ইতোমধ্যে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের দিনই আব্দুস শহীদের মৌলভীবাজারের রিসোর্ট, বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। 

শুধু সম্পদ নয়, নামেরও ‘কাঙাল’ আব্দুস শহীদ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অর্থায়নে একাডেমিক ভবন নির্মাণ করা হলেও, তাতে নামকরণ করেছেন তিনি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ আব্দুস শহিদ কলেজ, কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়, সুজা মেমোরিয়াল কলেজ শমশেরনগর, পতনঊষার স্কুল অ্যান্ড কলেজ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, মুন্সিবাজার কালিপ্রসাদ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভবনের নামকরণ করা হয়েছে উপাধ্যক্ষ আব্দুস শহীদের নামে। 

স্থানীয়রা জানান, আব্দুস শহীদের প্রভাব দেখিয়ে তাঁর স্বজনও কোটি কোটি টাকার মালিক হয়েছেন। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহব্যবস্থাপনা কমিটির সভাপতি পদ দীর্ঘদিন পর্যায়ক্রমে দখলে রেখেছেন তাঁর দুই ভাই  অন্য ভাই ইফতেখার আহমেদ বদরুল একাধিকবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্ষমতার দাপটে। আরেক ভাই ইমতিয়াজ আহমদ বুলবুলকে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের বিপরীতে বিদ্রোহী দাঁড় করিয়ে উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করেছেন। 

জানা যায়, আব্দুস শহীদ নিজের, স্ত্রী ও সন্তানদের নামে শ্রীমঙ্গলের মিশন রোড, কলেজ রোড, হবিগঞ্জ রোড,  মৌলভীবাজার রোড, কমলগঞ্জের উপজেলা পরিষদের সামনে, শমসের নগর বিমান বন্দরের পাশে বাসা-জমি, ঢাকাসহ বিভিন্ন স্থানে আটটি অ্যাপার্টমেন্ট, লেক ও বাগান বাড়ি করেছেন। ২০০৯ সালে চিফ হুইপ হয়ে তিনি কমলগঞ্জের সিদ্ধেশ্বরপুর গ্রামের নিজ বাড়িতে প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা খরচে গ্যাস সংযোগ নেন। রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করতে তিন ভাই ও বড় মেয়েকে দলীয় পদ-পদবি দিয়ে নিয়ে আসেন জনসম্মুখে। প্রভাব খাটিয়ে ছোট ভাই ইমতিয়াজ আহমদ বুলবুলকে কমলগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান, ইফতেখার আহমদ বদরুলকে রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোসাদ্দেক আহমদ মানিককে বানান কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। বড় মেয়ে উম্মে ফারজানা ডায়নাকে পদ দেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদকের।

 উদ্দেশ্য ছিল আগামীতে সংসদ নির্বাচনে তাকে প্রার্থী করার। এজন্য রাজনৈতিক সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে মেয়েকে নিজের সঙ্গেই রাখতেন আব্দুস শহীদ। এসব নিয়ে আওয়ামী লীগের স্থানীয় ত্যাগী  নেতাকর্মীদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ ছিল। বলা চলে সংসদ থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত শহীদ পরিবারের ছিল একক আধিপত্য। 

শিক্ষকতা পেশা থেকে আব্দুস শহীদ আওয়ামী লীগে যোগদানের পর ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদের হুইপ, ২০০১-২০০৬ সাল পর্যন্ত  বিরোধীদলীয় চিফ হুইপ ও ২০০৯-১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ মৌলভীবাজার-৪ আসন থেকে টানা সাতবার এমপি নির্বাচিত হন। সর্বশেষ হাসিনা সরকারে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। মৌলভীবাজার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কমিটি গঠন থেকে শুরু করে সব কিছু হতো আব্দুস শহিদের মিশন রোডের বাড়ি থেকেই।

 বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সংগঠনের নেতারা নিয়মিত হাজিরা দিতেন এ বাড়িতে। বাড়িটিকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের একটি সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়েছিল। তারাই আওয়ামী লীগে বড় বড় পদ-পদবি পেতেন। দলের অনেক ত্যাগী নেতারা ছিলেন কোণঠাসা। এ কারণে সে বাড়ি নিয়ে খোদ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেই চাপা অসন্তোষ ছিল, যদিও ভয়ে কেউ মুখ খুলত না।

মৌলভীবাজার-৪ আসনে বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার দোসরা আমার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ৭৬টি মামলা দিয়েছে।

 অনেক মামলায় কমলগঞ্জ-শ্রীমঙ্গলের নেতাকর্মীদের আসামি করেছে। পুলিশ দিয়ে আমাকে ও নেতাকর্মীদের নির্যাতন করিয়েছে। নির্বাচনী এলাকার জনগণের পাশে, নিজ বাড়িতে, সামাজিক ও রাজনৈতিক কোনো অনুষ্ঠানে, এমনকি ঈদেও আমাকে এলাকায় আসতে দেওয়া হয়নি। পুলিশের হয়রানি,গ্রেপ্তার আতঙ্কÑ এসবের মধ্য দিয়েও দলের কার্যক্রম চালাতে হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৩ বছর এমপি ও মন্ত্রী থাকার পরও নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার-৪ আসনের দৃশ্যমান কোনো উন্নয়ন কাজ করেনি আব্দুস শহীদ। 

সাবেক মন্ত্রী কর্তৃক অবৈধভাবে  গড়ে তোলা বাসা-বাড়ি, সকল প্রতিষ্ঠান, স্থাপনা ও সম্পদ উদ্ধারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই ফুটবল পাঠানো হবে চাঁদে, প্রতিশ্রুতি নাসার

জনপ্রিয় সংবাদ

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

    চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

চীন-করিডোর: সুযোগ নাকি কৌশলগত পরীক্ষা?

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলাবাসীর প্রতি সংহতির বার্তা মাদুরোর

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

নাফ নদীতে বিশেষ অভিযান, ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক একজন

কক্সবাজারের টেকনাফে নাফ নদী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জুলাই) প্রথম প্রহরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি জাগীর হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া (৯ নম্বর ওয়ার্ড) এলাকার আব্দুল হকের ছেলে। বিজিবি জানায়,

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটায় ৩০ কিলোমিটারজুড়ে মানববন্ধন

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবিতে কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটারজুড়ে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পায়রা বন্দরের ছয় লেন সড়ক পর্যন্ত এই কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজ। মানববন্ধনে জাতীয়তাবাদী দল (বিএনপি), কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেলো কুড়িগ্রামের উলিপুরের পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জানা গেছে, স্হানীয় কিছু লোকজন এলাকার চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করে। এসময় পথচারীরা বাঁধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে চলাচল করতো। এক সময় মাঠটি পথচারীদের রাস্তায় পরিণত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে পাশ্ববর্তী কিছু লোকের বাঁধায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩০ জুন

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

সরাইলে তিন দিনের ঝগড়া' অবসান প্রশংসায় ভাসছেন জেলা পরিষদ প্রশাসক

সরাইল উপজেলা কালিকচ্ছ বাজারে  পাওনা টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছে দুইদল গ্রামবাসী। মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলে।  এ ঘটনায় উভয় পক্ষের অন্তত শতাধিক  আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষে চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র গড়ছে পুলিশ প্রশাসন

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় পূর্বাচলে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি