শুক্রবার, ৩ জুলাই, ২০২৬২০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে বিএনপির দুই গ্রুপের সভা স্থগিত, উত্তেজনা প্রশমিত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৫, ১৮:৮

শেয়ার করুনঃ
গোয়ালন্দে বিএনপির দুই গ্রুপের সভা স্থগিত, উত্তেজনা প্রশমিত

আগামীকাল ৫ জানুয়ারি রাজবাড়ীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শনের কারণে গোয়ালন্দ উপজেলায় বিএনপির দুই গ্রুপের পূর্ব নির্ধারিত জনসভা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তে স্থানীয় পর্যায়ে বিরাজমান উত্তেজনা ও উদ্বেগ আপাতত প্রশমিত হয়েছে।  

বিএনপির দুই গ্রুপ—একটি এ্যাডভোকেট মো. আসলাম মিয়া সমর্থিত এবং অপরটি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সমর্থিত—পাল্টাপাল্টি জনসভা ডেকেছিল। শুক্রবার রাতে পৃথক সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে উভয় গ্রুপ তাদের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানায়।  

আরও

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

শ্রীমঙ্গল হাসপাতালে অব্যবস্থাপনায় রোগীদের দুর্ভোগ

পৌর বিএনপির সভাপতি মো. আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে পৌর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক মো. আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ এবং সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ বক্তব্য দেন।  

অন্যদিকে খৈয়ম গ্রুপ রেলস্টেশন এলাকায় তাদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে। সেখানে বক্তব্য দেন সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, শহিদুল ইসলাম বাবলু এবং ইঞ্জিনিয়ার শাহিন মিয়া।  

আরও

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার
রাজবাড়ী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গত কয়েকদিন ধরে এই জনসভা সফল করতে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একে অপরকে প্রতিহত করতে নানা প্রচারণা চালানো হয়। জনসভার স্থান হিসেবে শহীদ বীর মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান নির্ধারিত ছিল।  

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী-১ আসনে বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন এ্যাডভোকেট আসলাম মিয়া, যিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।  

উভয় পক্ষই আগামী জাতীয় নির্বাচনে রাজবাড়ী-১ আসনে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশী। আসলাম মিয়ার সঙ্গে বর্তমান জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীরা রয়েছেন, অন্যদিকে খৈয়মের সঙ্গে রয়েছেন সাবেক কমিটির বেশিরভাগ নেতাকর্মী।  

এই বিভক্তির মধ্যেও উভয় গ্রুপ তাদের কর্মসূচি স্থগিত করে দলীয় ঐক্য রক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জনসাধারণ এবং দলের নেতাকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যা ভবিষ্যতে দলীয় ঐক্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

বাংলাদেশ-চীন ইস্যুতে সতর্ক অবস্থানে নজর রাখছে ভারত

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

নাফ নদী সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদী ব্যবহার করে ইয়াবা পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলেও পাচারের সঙ্গে জড়িত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অবস্থান নেয়। অভিযান

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

দেবীদ্বারে অভিযানে ৩ ড্রেজার ধ্বংস, রক্ষা পেল কৃষিজমি

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় কৃষিজমির মাটি কাটার অভিযোগে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে তিনটি ড্রেজার মেশিন ধ্বংসের পাশাপাশি প্রায় ১ হাজার ৫০০ ফুট পাইপ বিনষ্ট করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর ও সুবিল পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এ উদ্যোগ

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি, চোরাই মালসহ যুবক আটক

নওগাঁর আত্রাই উপজেলায় একটি বসতবাড়িতে চুরির ঘটনায় চোরাই মালামালসহ এক যুবককে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, উপজেলার বিষা ইউনিয়নের একটি বাড়িতে মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে চুরির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে মো. রাসেল (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

১০ কোটি টাকার পানি প্রকল্প থমকে, ভোগান্তিতে হাজারো পরিবার

মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলায় নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া প্রায় ১০ কোটি টাকার গ্রামীণ পানি সরবরাহ ও স্বাস্থ্যবিধি প্রকল্প দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় আড়াই হাজার পরিবার। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্বল তদারকির কারণেই প্রকল্পটি কার্যত মুখ থুবড়ে পড়েছে। জনস্বাস্থ্য

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

গোয়ালন্দে প্রীতি ম্যাচে বরিশালের জয়

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে টাইব্রেকারে রাজবাড়ী মহিলা দলকে হারিয়ে জয় তুলে নিয়েছে বরিশাল মহিলা দল। নির্ধারিত সময়ে দুই দলই ২-২ গোলে সমতায় থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে বরিশালের ফুটবলাররা। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে এ ম্যাচের আয়োজন করে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের