রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বরিশালে ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১:৪৩

শেয়ার করুনঃ
বরিশালে ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা

সেনাবাহিনীর টহল ব্যতীত মাঠে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকলেও বরিশালে অনেকটাই স্বাভাবিক রয়েছে সাধারণ মানুষের চলাচল। দোকানপাটসহ, বিপনি-বিতান ও অফিস আদালত খোলা থাকায় সেসব জায়গাতে লোকসমাগম বেড়েছে। ফলে বিগত কয়েকদিনের তুলনায় সড়কগুলোতে রিকশা, ব্যাটারি রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের গণপরিবহন এবং মোটরসাইকেলসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে। আর বাড়তি গাড়ির চাপ সামাল দিতে সড়কে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কাজ করছে। তবে মঙ্গলবারের থেকে বুধবারে ট্র্যাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রম উপস্থিতি যেমন বেড়েছে, তেমনি তাদের কর্ম এলাকাও বাড়ানো হয়েছে।

মোটরসাইকেল চালক নাদিম জানান, বুধবার নগরীর এমন কোন ব্যস্ততম সড়ক নেই কিংবা সড়কের মোড় নেই যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। তারা যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা করছেন। গাড়ির চাপ অনুযায়ী ম্যানুয়াল সিগন্যাল (হাত ও বাঁশি) এর মাধ্যমে ট্র্যাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেইসাথে শৃঙ্খলা থাকায় নগীরর ব্যস্ততম সদর রোডে তেমন কোন যানজটও পরিলক্ষিত হয়নি। তিনি বলেন, যানবাহন চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার অনুরোধ জানানোর পাশাপাশি মোটরসাইকেল চালনার ক্ষেত্রে হেলমেট ব্যবহারের ওপর গুরুত্ব দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

আরও

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

এদিকে নগরীর সদর রোডসহ বিভিন্ন সড়ক, ফুটপাত ও এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে দেখা গেছে শিক্ষার্থীদের। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এ দেশটা যেমন আপনার তেমনি আমারও। তাই বর্তমান পরিস্থিতিতে আমরা দেশটাকে সুন্দর-স্বাভাবিক রাখতে যেমন চাই, তেমনি সকল ধর্ম-বর্ণের মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিত করে সবাইকে নিয়ে বসবাসও করতে চাই। সুবিধাবাদীর সন্ত্রাসী কার্যক্রম চালালেও আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম থাকবো। আর সাধারণ মানুষও আমাদের পাশে রয়েছে।

এদিকে বরিশালের বিভিন্ন উপসনালয়, মন্দিরের নিরাপত্তায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা নিজেদের নিয়োজিত রেখেছেন। সেইসাথে বরিশালের বিভিন্ন উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। তাদের শান্তিতে বসবাস করার পাশাপাশি কোন ধরনের সমস্যা হলে নেতাদের অবগত করার কথা জানিয়ে পাশ থাকবেন বলে আশ্বস্ত করেছেন।

ট্র্যাফিক ব্যবস্থাপনা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

 

অপরদিকে হামলার ঘটনার পর বরিশাল প্রেসক্লাব পরিদর্শনে গিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। ওইসময় তারা সাংবাদিক সংগঠন ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশবাসীর সার্বিক সহযোগিতা এবং সহমর্মিতার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল জেলা পুলিশের সদস্যরা। বুধবার দুপুর ১টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সে এ সংবাদ সম্মেলনে সাধারণ কনস্টেবল থেকে পরিদর্শক পদের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় লিখিত বক্তব্যে দেশবাসীর উদ্দেশ্যে পুলিশ সদস্যরা বলেন, আপনাদের একটি নতুন বাংলাদেশে স্বাগতম। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি, সেসব শহীদদের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি আন্দোলনে আহতদের আশু সুস্থতা কামনা করছি। 

তারা বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে এবং সরকারি আচরণ বিধিমালা অনুযায়ী, আমাদের মত প্রকাশের স্বাধীনতা খুবই ক্ষীণ। তথাপিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকেই পুলিশের অধিকাংশ সদস্য মৌনভাবে একাত্মতা পোষণ করে এসেছে বলে আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই। বাংলাদেশ পুলিশ বাহিনীসহ প্রতিটি বাহিনী একটি চেইন অব কমান্ড অনুসরণ করে চলে। চেইন অব কমান্ড অনুসরণ করেই পুলিশ বাহিনীর অধস্তনরা তাদের দায়িত্ব পালন করেছে মাত্র। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই পুলিশ বাহিনী আজ ছাত্র-জনতার মুখোমুখি। এছাড়াও বরাবরই পুলিশের প্রতি কিছু সংখ্যক সাধারণ জনতার একটা ক্ষোভ কাজ করে, কিন্তু কেউ কখনো এটা ভাবে না আমরাও তাদের মতো কারো সন্তান, তাদের মতো কখনো ছাত্র ছিলাম, এখন চাকরির জন্য দায়িত্বের খাতিরে ঊর্ধ্বতনদের আদেশ মানতে আমরা বাধ্য, সেখানে আমাদের দোষটা কোথায়।

 

তারা দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন, আমরা বিশ্বাস করি মুক্তিকামী সাধারণ ছাত্র-জনতা কখনোই এসব ধ্বংসযজ্ঞের পক্ষে না। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমরা সর্বদা জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে আইনানুযায়ী বদ্ধপরিকর। ৫ আগস্ট সরকারের পদত্যাগের পর থেকেই আমরা দেখেছি, আমাদের অভিভাবকরা কোনো ধরনের নির্দেশনা ছাড়াই আত্মগোপনে চলে যান যা আমাদের নিরাপত্তাহীনতায় ফেলে দেয়। যথাযথ নির্দেশনার অভাবে আমরা অনেক পুলিশ সদস্যদের হারিয়েছি। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একটি নির্দিষ্ট শ্রেণি কর্তৃক পুলিশ সদস্যদের বাসাবাড়িতেও হামলা চালানো হচ্ছে। জীবন রক্ষার্থে অনেকে আত্মগোপনে আছেন। এমতাবস্থায়, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যদের নিরাপত্তা এবং নিম্নোক্ত দাবি নিশ্চিত না হওয়া অবধি আমরা পুলিশ বাহিনীর অধস্তনরা কর্মবিরতি ঘোষণা করছি। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের বিশেষত অধস্তন কর্মকর্তা-কর্মচারীর সার্বিক সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ বাহিনীকে যেন কোনো দলীয় সরকার তার রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করতে না পাবে সেজন্য স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ বিভিন্ন দাবি পেশ করেন। সংবাদ সম্মেলন শেষে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করেন উপস্থিত পুলিশ সদস্যরা। 

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় ডাকাতদের গাড়ির ধাক্কায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টায় সলঙ্গা থানা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান।

বাবাকে খুন করে হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও

বাবাকে খুন করে হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের কুড়ালের আঘাতে সুলতান আলী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফয়েজ আলী ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের মন্ত্রীগাঁও গ্রামে। যদিও শুক্রবার রাতেই এ ঘটনা ঘটে, পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল ও

প্রাইভেট পড়ানোর আশ্বাসে উপবৃত্তির সিম আটকে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রাইভেট পড়ানোর আশ্বাসে উপবৃত্তির সিম আটকে অর্থ আত্মসাতের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং সিমকার্ড আটকে রেখে প্রতারণার অভিযোগ উঠেছে স্থানীয় নিজাম উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের কাছ থেকে উপবৃত্তির সিমকার্ড ফেরত এবং আত্মসাৎ হওয়া অর্থ পুনরুদ্ধারের দাবিতে বিভিন্ন দপ্তরে ঘুরেও প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী পরিবার। জানা গেছে, উপজেলার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী প্রিয়াঙ্কা মন্ডলের বাবা সুজন মন্ডল একজন মাছ বিক্রেতা।

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী ও অবিবাহিত বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন আত্রাই নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখুর মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

ছয় মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স

দীর্ঘ ছয় মাস পর অবশেষে খোলা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো। শনিবার সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ১৩টি দানবাক্স খোলা হয়। সাধারণত তিন থেকে চার মাস পরপর এই দানবাক্সগুলো খোলা হলেও এবার ছয় মাস পর খোলা হওয়ায় মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মসজিদ প্রাঙ্গণে ভোর থেকেই ভক্ত ও দর্শনার্থীদের ভিড়

সর্বশেষ সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য