বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬৩১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্যবাংলাদেশ

অর্থ সংকটে বাকিতে চামড়া কিনছেন বরিশালের ব্যবসায়ীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০:০

শেয়ার করুনঃ
অর্থ সংকটে বাকিতে চামড়া কিনছেন বরিশালের ব্যবসায়ীরা

নগদ অর্থের অভাবে বরিশালে সবপশুর চামড়ার দাম বাকিতে পরিশোধ করছেন চামড়া ব্যবসায়ীরা। তারা বলছেন, ঢাকায় দীর্ঘদিন ধরে কয়েক কোটি টাকা আটকা রয়েছে ট্যানারী মালিকদের কাছে। তাই এবছর তারা অপেক্ষাকৃত কম চামড়া সংগ্রহ করেছেন।

সোমবার (১৭ জুন) ঈদুল আযহার জামাতের পর কোরবানি শুরু হয়। সারা দিন চামড়া সংগ্রহের পর সেগুলো নিয়ে যাওয়া হয় আড়ত বা ট্যানারিতে।

আরও

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

বানারীপাড়া থানার ওসি-এসআইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অপহরণের অভিযোগ

হাইড অ্যান্ড স্কিন অ্যাসোসিয়েশন বরিশালের সভাপতি বাচ্চু মিয়া বলেন, ঢাকার ট্যানারি ব্যবসায়ীদের কাছে বছরের পর বছর ধরে আমাদের বরিশালের আড়তদারদের কয়েক কোটি টাকা আটকা। তারপরও যারা এ ব্যবসা কোনোভাবে টিকে আছি, সংগ্রাম করতে হচ্ছে। কোরবানির কিছুদিন আগে কয়েক লাখ টাকা দিয়েছে ট্যানারি ব্যবসায়ীরা, যা দিয়ে পশুর বড় ধরনের চামড়ার মজুদ করা সম্ভব না। তাই এবারে নিজের এলাকার একটি মাদরাসার সংগ্রহকৃত পশুর চামড়া ছাড়া অন্য কারও সঙ্গে যোগাযোগ করছি না।   তারা নগদ টাকা চায়। এখন যারা চামড়া নিয়ে আসছেন, তাদের সবাইকে সব টাকাও দিতে পারছি না, কিছু বাকিতেও রাখছি।

তিনি বলেন, চামড়া শুধু রাখলেই হয় না, পরিষ্কার করে সেটিকে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখতে হয়। আর সেই লবণের দামও কোরবানির আগেই বস্তা প্রতি বেড়েছে।

আরও

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর
চামড়া
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সরকারের হস্তক্ষেপে গতবারের চেয়ে চামড়ার দর কিছুটা বৃদ্ধি পেয়েছে জানিয়ে তিনি বলেন, কেনা থেকে শুরু করে শ্রমিক দিয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করে রাখতে আকার ভেদে গড়ে হাজার টাকা খরচ হচ্ছে। এখন আমরা কি দাম পাবো সেটা বলতে পারছি না, আবার সংরক্ষণ করা সব চামড়ার যে দর পাবো তাও বলতে পারছি না। এটা নির্ভর করবে ট্যানারি ব্যবসায়ীদের ওপর। সরকারের উদ্যোগ ভালো, তবে তার একার পক্ষে সবকিছু সামলানো সম্ভব নয়। সবাইকে মিলে উদ্যোগটি বাস্তবায়ন করতে হবে, যাতে চামড়া শিল্প ভালো হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যদিও মাঠ পর্যায়ে চামড়া সংগ্রহকারীরা বলছেন, যেটুকু বৃদ্ধির কথা বলা হচ্ছে তা ২০ থেকে ৫০ টাকার বেশি নয়। আর বরিশালে অল্প ব্যবসায়ী মাঠে থাকায় বাজারও যাচাই করা যাচ্ছে না।

বরিশাল নগরে এবার ৩-৪ জন ও জেলা মিলিয়ে ৫-৬ জনের বেশি চামড়া সংগ্রহ করছেন না বলে জানিয়েছেন পদ্মাবতী এলাকার ব্যবসায়ী জিল্লুর রহমান মাসুম। তিনি বলেন, আগে ১০-১৫ জন এ ব্যবসায় জড়িত ছিল। ঢাকার ট্যানারির কাছে টাকা আটকে যাওয়ার পর এখন ৩-৪ জন নগরে এবং গোটা জেলা মিলিয়ে ৫-৬ জন চামড়া সংগ্রহ করেন। আর আমি তো ব্যবসা নয়, পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে এটা করছি। কোরবানির আগে ট্যানারি মালিকের কাছ থেকে কিছু টাকা পেয়েছি। আর এ টাকা দিয়ে যে কয়েক পিস চামড়া হবে তাই কিনবো। বাকি বাট্টার ঝামেলায় যাব না।

তিনি বলেন, বরিশালের বাজারে ২০-৩০ স্কয়ার ফিটের মধ্যে পশুর চামড়া পাওয়া যায়। যেখানে মান ও আকার ভেদে ৩০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকায় কিনছি। যা গতবারের থেকে তুলনামূলক বেশি। আর এ চামড়া সংরক্ষণে এভারেজে ৪০০ টাকার বেশি খরচ হবে। লবণসহ সংরক্ষণ ও পরিবহনের কারণে আমাদের খরচ বাড়লেও ট্যানারি কি দেবে সেটার ওপর নির্ভর করবে লাভ লোকসান। আবার সংরক্ষণ করা চামড়ার মধ্যে এই গরমে না হলেও ১৫ শতাংশ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এ ব্যবসা এখন ভাগ্যের ওপর নির্ভর করে বলা যায়।

প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবারে বরিশাল জেলায় লাখের ওপর পশু কোরবানি হবে। হাইড অ্যান্ড স্কিন অ্যাসোসিয়েশন ব্যবসায়ীরা বলছেন, তারা সর্বোচ্চ ৫০-৬০ হাজার চামড়া সংগ্রহ করতে পারবেন। বাকিটা জেলার বাইরের ব্যবসায়ীরা সংগ্রহ করতে পারবে। 

সর্বশেষ সংবাদ

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

সৌদির বিমানবন্দর সংকটে বাংলাদেশের ১০৩ ফ্লাইটে যাত্রীদের চরম ভোগান্তি

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, চলতি বছরে মৃত্যু ৩৩১

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আইএমএফের নতুন ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ, ক্ষোভ মেহজাবীনের

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

চাকা বিচ্ছিন্ন হওয়ার পর ঢাকায় বিমানের জরুরি অবতরণ, নিরাপদে সব যাত্রী

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে সাতদিন আমদানি-রপ্তানি বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে টানা সাতদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে এ সময়ের প্রথম তিনদিন বন্দরের অভ্যন্তরীণ ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এবং দুই দেশের শুল্ক প্রতিনিধি ও সিঅ্যান্ডএফ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের দাম বাড়ল

বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট আবারও প্রকট হয়েছে। খুচরা বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ২ থেকে ৪ টাকা বেড়েছে। একই সময়ে গত এক সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা বেড়ে ১৫৫ থেকে ১৬০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগি ও মাছের দামও আগের মতোই চড়া রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, পলাশী বাজার ও কল্যাণপুর নতুন

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

বাংলা কিউআরে লেনদেন বাড়ল সাড়ে তিনগুণ, আসছে পিটুপি সুবিধা

দেশে আন্তঃসংযুক্ত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের সঙ্গে দ্রুত বাড়ছে বাংলা কিউআরভিত্তিক লেনদেন। গত ৯০ দিনে বাংলা কিউআর লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে ৩ গুণ এবং লেনদেনের অর্থমূল্য প্রায় ৫ গুণ বেড়েছে। আগামী ১ নভেম্বর থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে পারসন-টু-পারসন বা পিটুপি লেনদেনও চালু হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান এসব

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দুই দশকে কর্ণফুলী ইপিজেডের রপ্তানি ছাড়াল ১৪ বিলিয়ন ডলার

দেশের রপ্তানিমুখী শিল্পায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে দুই দশক পূর্ণ করেছে কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (কর্ণফুলী ইপিজেড)। ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইপিজেডটির উদ্বোধন করেন। দুই দশকের যাত্রায় এখান থেকে ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য রপ্তানির পরিমাণ ১৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। শনিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কর্ণফুলী ইপিজেডের ‘দুই দশকের রূপান্তর ও বিকাশ’ তুলে ধরে এসব তথ্য জানানো হয়। ২০০৭

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

আইসিটি সফটওয়্যারে হাজার কোটি, ব্যাংক সংস্কারে বড় উদ্যোগ

ব্যাংকিং খাতের সুরক্ষা বাড়ানো, দুর্বল ব্যাংক পুনর্গঠন এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা শক্তিশালী করতে ১ হাজার ২৭৬ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ‘ফিন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ বা এফএসএসপি-২ নামের পাঁচ বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত চলবে প্রকল্পটি। প্রকল্পের প্রায় পুরো অর্থই প্রশিক্ষণ, পরামর্শক, তথ্যপ্রযুক্তি সরঞ্জাম, সফটওয়্যার ও ডেটাবেইস তৈরিতে ব্যয় হবে।