শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬১৪ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেটবাংলাদেশ

বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল নিউজিল্যান্ড

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৩:৪৪

শেয়ার করুনঃ
বড় ব্যবধানে বাংলাদেশকে হারাল নিউজিল্যান্ড

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ২৫৪ রান করে। বাংলাদেশ ৪২তম ওভারে অলআউট হওয়ার আগে ১৬৮ রানের বেশি করতে পারেনি।  

রান তাড়ায় নামা বাংলাদেশের ব্যাটারদের জন্য মঞ্চটা ছিল পরীক্ষারও। বিশেষত তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের জন্য একটু বেশি। তারা তাদের দাবিটুকু জানিয়ে রেখেছেন হেরে যাওয়া ম্যাচেও। লিটনের জন্য পরীক্ষা ছিল না, তবে তার ফর্ম নিয়ে তৈরি হওয়া দুশ্চিন্তা কাটাতে পারেননি তিনি। কাইল জেমিসনের বলে লিটন যখন ক্যাচ যখন ক্যাচ দেন, তখন ১৬ বলে ৬ রান করেছেন। আউট হয়ে ফেরার সময় হতাশায় ড্রেসিংরুমের কাছে গিয়ে ব্যাট আছাড় মারেন লিটন।

আরও

ধামইরহাট পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন

ধামইরহাট পৌরসভার গুরুত্বপুর্ণ রাস্তার আরসিসি কাজের উদ্বোধন

তিনে খেলতে নামা তানজিদ হাসান তামিমের অভিষেক হয়েছিল এশিয়া কাপে। কিন্তু সেখানে দুই ম্যাচে সুযোগ পেয়ে জায়গাটা পাকা করতে পারেননি। তাকে দেখে মনে হচ্ছিল সেটি এবার করতে পারা তার জন্য খুব সম্ভব। কিন্তু ৩ চার মারা এই ব্যাটার ১২ বলে ১৬ রানের বেশি করতে পারেননি।  

ইনসাইট-আউট করে শট খেলতে গিয়ে উপরে উঠে যাওয়া বল ইশ সোধির বলে ক্যাচ দেন মিড অফে দাঁড়ানো লুকি ফার্গুসেনকে। কোথাও রান না করা সৌম্য সরকার দ্বিতীয় বলে ফিরেছেন শূন্য রান করে। স্নায়ুচাপে ভোগা এই ব্যাটার সোধির ‘লোপ্পা’ বলে  ‘দৃষ্টিকটুভাবে’ ক্যাচ দেন তার হাতেই। বিশ্বকাপ দলে জায়গা পাকা থাকা তাওহীদ হৃদয়ও দলের রান বড় করতে পারেননি। ৭ বলে ৪ রান করে সোধির বলে বোল্ড হন তিনি।  

আরও

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিউজিল্যান্ড
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এই পুরোটা সময়ই একপ্রান্ত আগলে থাকেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি। তাকে পরে ফিরিয়ে আনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পিঠের চোটে এশিয়া কাপেও খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেললেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। দ্বিতীয় ম্যাচে নেমে শুরুতে তার ব্যাটে বল আসছিল না ঠিকঠাক।

 

কিন্তু সময় যত গড়িয়েছে, ততই ছন্দ ফিরে পেয়েছেন তিনি। ষষ্ঠ ওভারে ট্রেন্ট বোল্টকে একটি ও কাইল জেমিসনকে সপ্তম ওভারে দুটি বাউন্ডারি হাঁকান তামিম। তখন উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি। জ্বলে উঠে ফোনের ফ্ল্যাশও। ওই দুই ওভারের পর তামিম খেলেছেন স্বাচ্ছন্দ্যেই। যদিও ইনিংস ততটা লম্বা করতে পারেননি।  

৭ চারে ৫৮ বলে ৪৪ রান করে সোধিকে সুইপ করতে যান, তখন তার গ্লাভসে লাগলে ক্যাচ যায় উইকেটরক্ষক টিম ব্লান্ডেলের কাছে। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নেয় নিউজিল্যান্ড, তামিম এরপরই হাঁটা ধরেন সাজঘরের পথে।  

পরের গল্পের পুরোটাই ছিল মাহমুদউল্লাহ রিয়াদকে ঘিরে। বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর তাকে নিয়ে ছিল নানা আলোচনা-সমালোচনা। বিশ্বকাপের আগে এই ম্যাচটি ছিল তার একমাত্র পরীক্ষার জায়গা। সেটিতে কি পাশ করেছেন রিয়াদ? জানা যাবে দুয়েকদিনের মধ্যে হতে যাওয়া বিশ্বকাপ দল ঘোষণায়।  

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তবে তাকে ঘিরে গ্যালারির উচ্ছ্বাস ছিল স্পষ্ট। প্রতিটি রানের পরই চিৎকার করছিলেন সমর্থকরা। একটা সময় যখন বাংলাদেশের জয়ের সম্ভাবনা একদমই ক্ষীণ হয়ে গিয়েছিল, তখনও গ্যালারি ভর্তি দর্শকের চোখ ছিল মাঠে; কারণ রিয়াদ তখনও ব্যাট করছিলেন। তাকে অবশ্য একটু আফসোস নিয়েই ফিরতে হয়েছে। ম্যাককোনকির যেকোনো জায়গায় পাঠানো যাবে, এমন বল শর্ট ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন রিয়াদ। ৭৬ বলে ৪৯ রান করে সাজঘরে ফিরতে হয় রিয়াদকে।  

তার ফেরার সঙ্গে দর্শকরাও ছাড়তে থাকেন গ্যালারি। বাংলাদেশের ম্যাচের একদমই ক্ষীণ যে সম্ভাবনা ছিল, সেটিও শেষ হয় অবধারিতভাবেই। তবে এরপরই একটা প্রাপ্তি ছিল নাসুম আহমেদের ব্যাটিং। এশিয়া কাপে ভারত ম্যাচের পর এটিতেও রান পেয়েছেন তিনি। ১ চার ও ২ ছক্কায় ৩০ বলে করেন ২১ রান।  

এর আগে নতুন বলে ছন্দে খুঁজে পাওয়ার চেষ্টায় থাকা মোস্তাফিজ বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন। তৃতীয় ওভারে এসে উইল ইয়ংকে ফেরান তিনি। ৮ বলে শূন্য রান করা এই ব্যাটার মোস্তাফিজের বাউন্সার লাফিয়ে ওঠে ব্যাট সরাতে যান, কিন্তু ক্যাচ চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের কাছে।  

দ্বিতীয় উইকেটও আসে মোস্তাফিজের হাত ধরেই। এবার ১৫ বলে ১২ রান করা ফিন অ্যালেনের দারুণ এক ক্যাচ নেন প্রথম স্লিপে দাঁড়ানো সৌম্য সরকার। বাংলাদেশকে পাওয়ার প্লের ভেতরই তৃতীয় উইকেট এনে দেন আরেক পেসার অভিষিক্ত খালেদ আহমেদ। তার বল চাঁদ বউস ক্যাচ দেন স্কয়ার লেগের ফিল্ডার তাওহীদ হৃদয়কে।  

এরপর হেনরি নিকোলস ও টিম ব্লান্ডেল মিলে এগিয়ে নেন দলকে। তারা স্পিনও খেলছিলেন বেশ ভালো। শতরানের কাছে চলে যাওয়া জুটিটি ভেঙে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় উইকেট নেন খালেদ। ৬১ বলে ৪৯ রান করা নিকোলসের ক্যাচ নেন লিটন। এরপর টম ব্লান্ডেল ফেরেন হাসান মাহমুদের দুর্দান্ত এক বলে। বাতাসে সুইং করা ইয়র্কারে তিনি বোল্ড করেন ৬ চার ও ১ ছক্কায় ৬৬ বলে ৬৮ রান করা কিউই ব্যাটারকে।  

পরে কোলে ম্যাককোনকি নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হলে দ্রুতই অলআউট হওয়ার শঙ্কায় ছিল নিউজিল্যান্ড। কিন্তু তাদের হয়ে হাল ধরেন ইশ সোধি ও কাইল জেমিনসন। এ দুজনের ৩৯ রানের জুটিতে কিউইদের রান দুইশ ছাড়িয়েও যায় অনেকটা দূর। ২৮ বলে ২০ রান করে মাহেদী হাসানের বলে তার হাতেই ক্যাচ দিলে জুটিটির ইতি ঘটে।  

এরপরই ঘটে অভূতপূর্ব এক ঘটনা। ইশ সোধিকে নন স্ট্রাইক প্রান্তে রান আউট করেন হাসান মাহমুদ। টিভি আম্পায়ার দেখে নিশ্চিত হন সেটি। পরে সাজঘরের পথও ধরেন সোধি। কিন্তু এর মধ্যে আবার সোধিকে ফিরিয়ে আনেন অধিনায়ক লিটন। এই ঘটনার পর ১৯ রান আসে সোধির ব্যাট থেকে। শেষ ওভারের দ্বিতীয় বলে অলআউট হওয়ার আগে কিউইদের রানও যায় আড়াইশ ছাড়িয়ে। পরে যেটির কাছাকাছিও যেতে পারেনি বাংলাদেশ।  

বোলারদের পরীক্ষার দিনে ১০ ওভার করা মোস্তাফিজ ১ মেডেনসহ ৫৩ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন, তিনি মাঠ ছেড়েছেন অস্বস্তি নিয়ে। অভিষেকে তিন উইকেট পাওয়া খালেদ ৯ ওভার ২ বলে দিয়েছেন ৬০ রান। তিন উইকেট পাওয়া আরেক বোলার মাহেদী হাসান ১০ ওভারে ৪৫ রান দেন। এছাড়া একটি করে উইকেট পাওয়া হাসান ১০ ওভারে ৪৬ ও নাসুম সমান ওভারে দিয়েছেন ৪৪ রান।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

সর্বশেষ সংবাদ

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

সারাদেশে জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়

গণমাধ্যম আধুনিকায়নে নীতিনির্ধারণী আলোচনার আশ্বাস তথ্যমন্ত্রীর

গণমাধ্যম আধুনিকায়নে নীতিনির্ধারণী আলোচনার আশ্বাস তথ্যমন্ত্রীর

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

ঋণের চেয়ে লোডশেডিং ভালো, বললেন জ্বালানিমন্ত্রী

ঋণের চেয়ে লোডশেডিং ভালো, বললেন জ্বালানিমন্ত্রী

পাকিস্তান-তালেবান সংঘাতে সীমান্তে শুরু প্রকাশ্য যুদ্ধ

পাকিস্তান-তালেবান সংঘাতে সীমান্তে শুরু প্রকাশ্য যুদ্ধ