
প্রকাশ: ৩ মার্চ ২০২৩, ১:৪৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।আটককৃত মাদক কারবারী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নম্বর ওয়ার্ডের ইমান খাঁ পাড়া এলাকার মৃত শওকত সরদারের ছেলে ফরহাদ সরদার (৩৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে বৃহস্পতিবার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের ওসি মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই মোঃ রাজিব হোসেন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে দৌলতদিয়া পূবর্পাড়া সাকিনস্থ মুক্তি মহিলা সমিতি অফিসের পাশে থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্যে আইনে মামলা রুজু করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি