সোমবার, ৬ এপ্রিল, ২০২৬২৪ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সময় হলে খালেদা জিয়া রাজনীতি করবেন: ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৭

শেয়ার করুনঃ
সময় হলে খালেদা জিয়া রাজনীতি করবেন: ফখরুল

খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে সরকারের দরদ এত উতলে উঠলো কেন? সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। খালেদা জিয়ার যখন রাজনীতি করার সময় আসবে তখন করবেন, যেখানেই থাকুক। এটা নিয়ে আওয়ামী লীগের মাথা না ঘামালেও চলবে।সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তাঁতি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সরকারকে পদত্যাগ করতে হবে উল্লেখ করে ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭৩ দিন যখন হরতাল করেছে তখন সংবিধানে ছিল না। সংকট সমাধানে খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিলেন। যতবার ভোট চুরি করেছে আওয়ামী লীগ, বিএনপি কখনো ভোট চুরি করেনি। আওয়ামী লীগের লজ্জা হওয়া উচিত, বিএনপির ৪০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করে তারপর মামলা নিয়ে বাণিজ্য করে। পুলিশকে ব্যবহার করছে, র‌্যাবকে ব্যবহার করছে। মার্কিনিরা নিষেধাজ্ঞা দেবে, এটি নিয়ে রাজনীতি করবে, এটি বিএনপি চায় না। পকেট ভারির স্বার্থে উন্নয়ন করছে সরকার। ঐক্যবদ্ধ থেকে শৃঙ্খলার মধ্যদিয়ে আরও ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

আরও

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর প্রাণহানি

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর প্রাণহানি

তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। সেই কমিশন নির্বাচনের ব্যবস্থা করবে, সে নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করবে।ফখরুল বলেন, অগ্নিসন্ত্রাসের হোতা আওয়ামী লীগ নিজে, সরকার নিজে। অগ্নিসন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করে এবার লাভ হবে না। সুশৃঙ্খলভাবে আন্দোলন এগিয়ে যাবে।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির দাম বেড়েছে, সেদিকে সরকারের খেয়াল নেই, তাদের দরকার শুধু টাকা। বিদ্যুৎ আমদানি, ক্যাপাসিটির নামে জনগণের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। মূল্যস্ফীতি, দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে, কেউ বিনিয়োগ করছে না, এজন্য দায় সরকারের।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার-৫

শ্রীমঙ্গলে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার-৫

বিএনপির মহাসচিব বলেন, জনগণের প্রতি এ সরকারের কোনো জবাবদিহি নেই। ২০১৪ সালে ১৫৪ জনকে বিনাভোটে সংসদ সদস্য বানিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টি, বাম দলের লোক আছে। ভাগবাটোয়ারা নিয়ে বনিবনা না হওয়ায় এখন তাদের অনেকেই কথা বলছে। তারা বলছে, আওয়ামী লীগ খারাপের চেয়েও খারাপ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

তিনি বলেন, আগস্ট মাস থেকে আমরা যখন চাল-ডাল, তেল-লবণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আন্দোলন করতে শুরু করেছি তখন থেকে তারা গুলি করে হত্যা করতে শুরু করেছে। আমাদের ১৭ জন নেতাকর্মী-আন্দোলনকারীকে প্রকাশ্যে রাজপথে গুলি করে মেরেছে। এরই মধ্যে আমাদের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখনো আমাদের কয়েক হাজার নেতাকর্মী জেলে রয়েছেন। এই যে ভয়াবহ একটি দুর্বিষহ অবস্থা। এ অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এরই মধ্যে আইসিইউতে চলে গেছে। বিএনপি আইসিইউতে যাবে না।সরকারের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় কেন? ভয় একটাই, সেটা আপনারা খুব ভালো করে জানেন, সেটা হলো নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জিএম সিরাজ, ওলামা দলের সভাপতি শাহ মো. নেছারুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ফেসবুকে স্যাটাস দিয়ে সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের তদারকি অভিযান

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

স্থানীয় নির্বাচন ঘিরে গোয়ালন্দে প্রার্থীদের প্রচারণায় সরব ফেসবুক

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

বরিশালে খাল থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

গোয়ালন্দে মাছ ধরতে পুকুরে বিষ, কৃষকের তিনশ' হাঁস নিধন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে মাছ নিধনের উদ্দেশ্যে বিষ প্রয়োগের ঘটনায় এক কৃষকের প্রায় তিন শতাধিক ক্যাম্বেল জাতের হাঁস মারা যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় মো. সাত্তার (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত খামারি মো. শামসু মোল্লা। সোমবার (৬ এপ্রিল) উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শামসু মোল্লা গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বরিশালে বর্জ্য সংকট সমাধানে রিসাইক্লিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা

বর্জ্যের রিসাইক্লিং প্লান্টগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে বরিশালেও আধুনিক রিসাইক্লিং প্লান্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকার প্রায় ৩০ বছরের পুরোনো ময়লার ভাগাড় স্থানান্তরের লক্ষ্যে পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। পরিদর্শনকালে তিনি বলেন, এলাকার বর্জ্য পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এমন পরিবেশে সাধারণ মানুষ কীভাবে বসবাস করছে তা বড়

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

তেল পাচার রোধে ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর নজরদারি

সারা দেশের মতো নওগাঁর ধামইরহাট উপজেলায় দিন দিন জ্বালানি তেলের চাপ বাড়ছে। তেল সংগ্রহের আশায় মোটরসাইকেল চালকদের আগের দিন মধ্যরাত থেকেই সড়কের ধারে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। অনেক চালক ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর পেট্রোল পেয়ে স্বস্তি নিয়ে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পাম্প এলাকায় যানজট ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে আত্রাইয়ে সভা অনুষ্ঠিত

"ক্রীড়ায় হবে সেতুবন্ধন, করবো বাধা দূরীকরণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে যথাযথ মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।  দিবসটি উপলক্ষে সকালে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা পরিষদ চত্বরে এসে

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

টেকনাফ সীমান্ত বাণিজ্য সচলের ঘোষণা নৌ-প্রতিমন্ত্রীর

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রায় এক বছর ধরে বন্ধ থাকা টেকনাফ স্থলবন্দরের সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান টেকনাফের কেরুনতলী এলাকায় অবস্থিত স্থলবন্দর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দরের ওয়্যারহাউসে পড়ে থাকা পণ্যসামগ্রী এবং সার্বিক অবকাঠামো ঘুরে দেখেন। পরে প্রশাসনিক ভবনে কাস্টমস, এনবিআর, বিজিবি,