প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ৯:৫৭

দক্ষিণ ইরানের কেশম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকায় মার্কিন বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা কমিয়ে দেখানোর চেষ্টা চলার মধ্যেই নতুন করে মার্কিন হামলার খবর সামনে এল।

