প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:৬

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে চীন। এর অংশ হিসেবে বেইজিংয়ে ইরানের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই দিনে ওমানের সুলতান হাইথাম বিন তারিককে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
