প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, ১০:২৬

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত দলে ফিরেছেন ব্যাটার টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও পেসার এনরিখ নরকিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষেও ভালো করতে চায় প্রোটিয়ারা।
