
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০:২৩

‘গণিতের মেলা, মস্তিষ্কের খেলা'- প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মোটিভেট ভূরুঙ্গামারী যৌথভাবে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এই গণিত অলিম্পিয়াডের আয়োজন করে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করেন।
মোটিভেট ভূরুঙ্গামারী'র সভাপতি মারুফ হোসেন সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, ইউএনও দীপক কুমার দেব শর্মা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহিম, ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক ডা. মেফতাউল হক মিলন, প্রধান শিক্ষক শাহজাহান আলী ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।