
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ২৩:১৮

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৪ কেজি গাঁজাসহ ১ মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোষ্ট বসিয়ে দৌলতদিয়াঘাট গামী মাহেন্দ্র থেকে যাত্রীবেশী মাদককারবারী কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদককারবারী হলো, মেহেরপুর জেলার গাংনি থানার সিন্দুর কোঠা এলাকার মৃত আলতাফ হোসেন এর ছেলে সেলিম রেজা ওরফে কালু (৩৯)।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজাসহ ১ আসামীকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে আটককৃত আসামীর বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার আদালতে প্রেরন করা হয়েছে।