
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ১:৮

কুয়াকাটা রাখাইন মার্কেট ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কমিটির সভাপতি বজলুর রহমান হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন সংশ্লিষ্ঠ ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ শহিদ দেওয়ান, পৌর শ্রমিক লীগ সভাপতি মোঃ আব্বাস কাজী, সাবেক কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু প্রমুখ।

এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ মাওলানা মোঃ জাহিদুল ইসলাম কাজী সহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ করা হয়। আলোচনা সভা শেষে শেখ রাসেলের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।