
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ২১:৪৯

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় জিহাদি বইসহ নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত ইসলামের ১০ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার নাজিরাকোনা গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মুজিবনগর থানা পুলিশ।
আটককৃত সকলেই মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের বাসিন্দা। আটককৃতরা হলেন, ইলিয়াছ হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০), শহিদুল ইসলামের স্ত্রী সাহিদা খাতুন (৬০), আঙ্গুর আলীর স্ত্রী ছানোয়ারা খাতুন (৩৫), জুলফিকারের স্ত্রী নিলুফা খাতুন (৩৫), মিনারুল ইসলামের স্ত্রী রোকসোনা খাতুন (৩১), হযরত আলীর স্ত্রী শেফালি খাতুন (৩৫), মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫), রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫), রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) ও আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।

মুজিবনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি রাসেল জানান, আটককৃত ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারীকর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াতের ১০ নারীকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা জিহাদি বই জব্দ করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
