
প্রকাশ: ৪ অক্টোবর ২০২২, ১৬:৪৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভুইয়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। মণ্ডপ পরিদর্শন কালে তিনি পূজা কমিটি এবং পূজায় আগত ভক্তবৃন্দদের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শন কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান জানান, শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য প্রতিদিনই বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করছেন তিনি।এখনো পর্যন্ত সুস্থ এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাচ্চু ভুইয়া গ্রুপের জেনারেল ম্যানেজার প্নান বল্লভ পান্নু, বাচ্চু ভুইয়া গ্রুপের বিজনেস ডেভলপমেন্ট অফিসার জাকির হোসেন, রায়াত ইন্টারন্যাশনাল নগদ ডিস্ট্রিবিউশন হাউজের ম্যানেজার আরিফুর রহমান, মাদারীপুর বনিক সমিতির সাধারণ সদস্য নয়ন সহ আরো অনেকে।

উল্লেখ্য, গতবছর থেকে ৩৭টি মন্ডপ বেড়ে এবার মাদারীপুরে ৪৫৬টি মন্ডপে হবে বড় এই উৎসব। এরমধ্যে সার্বজনীন ৩শ’ ১১ ও ব্যক্তিগত মন্ডপের সংখ্যা ১৪৫টি। পহেলা অক্টোবর শুরু হওয়া এই আয়োজন ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি