
প্রকাশ: ২ জুলাই ২০২২, ১৭:১৩

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর উপর বিকল হয়ে দাঁড়িয়ে থাকা পিকআপকে অপর পিকআপ ধাক্কা দেয়ায় চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দুইজন। শনিবার (২ জুলাই ) ভোররাতে সেতুর ৪০ নম্বর পিলারের নিকট এই ঘটনা ঘটে ঘটে।নিহত পিকআপ চালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।
জানা যায়, বঙ্গবন্ধু সেতুর উপর ৪০নম্বর পিলারের কাছে ঢাকাগামী মুরগীবাহি একটি পিকআপ হঠাৎ বিকল হওয়ায় সেটি মেরামতের জন্য দাঁড়িয়ে থাকে। এসময় দাঁড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে আরেকটি পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীবাহি পিকআপের চালক নিহত হয়। এসময় আহত হয় আরো দুইজন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই ) সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি