বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬১২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

রাতের পদ্মা সেতুতে উপচেপড়া ভিড়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২২, ৩:৫৮

শেয়ার করুনঃ
রাতের পদ্মা সেতুতে উপচেপড়া ভিড়

দিনভর পদ্মার দুই পাড়ে সেতু দেখতে আসা মানুষের ভিড় ছিল উপচেপড়া। রাতেও ঠিক তেমনি রয়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে টোলপ্লাজায় কর্মরতদের। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিও বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও মানুষের স্রোত থামছে না স্বপ্নের পদ্মা সেতু দেখার জন্য।

সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অনিয়ম রোধে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতও।

আরও

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

স্বপ্নের সেতু খুলে দেয়ার পর এক নজর দেখার জন্য রোববার (২৬ জুন) সকাল থেকেই ভিড় শুরু হয়। দুপুরে কিছুটা কম থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা থেকে রাতেও হাজার হাজার মানুষের ঢল নামে পদ্মার দুইপাড়ে। টোল প্লাজার কাউন্টারগুলোকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।  গাড়ির যানজট এড়িয়ে অনেকে আবার অতি আবেগে হয়ে পায়ে হেঁটেও পার হওয়ার চেষ্টা করেছেন।

এদিকে টোলপ্লাজা পার হওয়ার পরই আনন্দে বেপরোয়া গতিতে উঠে যাচ্ছেন সেতুতে। ভাড়া করে পিকআপ ভ্যান নিয়ে দলবেঁধেও বেসামাল হয়ে ছুটেছেন সেতু দেখতে।

আরও

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

পদ্মা সেতু
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

পদ্মা সেতুতে পায়ে হেঁটে চলা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সতর্ক করা হচ্ছে চালক ও যাত্রীদের। তবে কে শোনে কার কথা। চলছে সবকিছু ছাপিয়ে অনিয়মের নিয়ম।

এদিকে, পদ্মা সেতুর ওপর গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটি বন্ধে কঠোর হচ্ছে সেতু বিভাগ। সেতুর ওপরে যানবাহন হতে নামা নিষিদ্ধ হলেও অনেকেই তা অমান্য করছেন। এমনকি সেতুতে নেমে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ক্ষতিসাধনের ঘটনাও ঘটছে বলে জানায় সেতু বিভাগ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এছাড়াও পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে নিয়ে টিকটক ভিডিও তৈরি করে আজ রোববার এক যুবক আটক হওয়ার পর নিরাপত্তা নিয়ে কঠোর হচ্ছে সেতু কর্তৃপক্ষ।

পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলামের সই করা এক চিঠি ইঞ্জিনিয়ারিং সাপোর্ট অ্যান্ড সেফটি টিমকে পাঠানো হয়েছে। ওই চিঠিতে মূল সেতুর উপরিভাগ এবং মাওয়া-জাজিরা প্রান্তে টহল ও নিরাপত্তা জোরদার করার অনুরোধ জানানো হয়।

চিঠিতে প্রকল্প পরিচালক জানান, সেতুর ওপরে যানবাহন থেকে নেমে হাঁটাহাঁটি নিষিদ্ধ হলেও সেতুতে নেমে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি ও ক্ষতি করার ঘটনা ঘটছে। সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও মালামাল আছে। এসব জায়গায় মানুষ ঢুকে পড়ে ক্ষতি করছে।

রোববার ভোর ৬টায় সেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।

গতকাল শনিবার পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অনেক মানুষ নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মূল সেতুতে উঠে পড়েছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন।

বাংলাদেশ সেনাবাহিনী পদ্মা সেতু প্রকল্পে নিরাপত্তার দায়িত্বে আছে।

জনপ্রিয় সংবাদ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ সরকারের, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য নাকচ সরকারের, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ফেরার পর

বেতন-বকেয়া মেটাতে ব্যাংক থেকে আরও পাঁচ হাজার কোটি ঋণ

বেতন-বকেয়া মেটাতে ব্যাংক থেকে আরও পাঁচ হাজার কোটি ঋণ

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

নেতানিয়াহুর পরাজয় ঘোষণা বেনেটের, জোটের আসন কমে ৫০

বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব, বিনিয়োগে গুরুত্ব

বাংলাদেশে জেবিআইসির কার্যালয় খোলার প্রস্তাব, বিনিয়োগে গুরুত্ব

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

জ্বালানি থেকে প্রযুক্তি, বাংলাদেশ-জাপান সহযোগিতায় নতুন দিগন্তের আহ্বান

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির ঠাকুরগাঁও