
প্রকাশ: ২৬ জুন ২০২২, ১:৪৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া লুন্ঠিত একটি মোবাইল ফোনসহ ২ জন ও চুরি যাওয়া লুন্ঠিত পানির মোটরসহ ২জন এবং পলাতক ২জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শনিবার (২৫ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, লুন্ঠিত একটি মোবাইলসহ ছিনতাকারী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজী পাড়ার এলাকার বিল্লাল কাজীর ছেলে আপন কাজী (১৯) ও সোহরাব মন্ডল পাড়া এলাকার কেরামত মন্ডল এর ছেলে আসিফ মন্ডল (১৯) ও লুন্ঠিত পানির মোটরসহ রাজবাড়ীর বিনোদপুর এলাকার মৃত মালেক সরদারের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৮) ও একই এলাকার মৃত জামাল শেখ এর ছেলে রোহান শেখ (২৭) এবং পরোয়ানাভুক্ত পলাতক আসামী দৌলতদিয়া ৩নম্বর ফেরি ঘাট এলাকার মৃত অকিল এর ছেলে মোঃ উসমান(৪৫), সাজাপ্রাপ্ত আসামী দৌলতদিয়া রেলস্টেশন এলাকার আতর শেখ এর মেয়ে আসামী কুলছুম বেগম(৩০) ও নতুনপাড়া এলাকার আইয়ুব খান এর ছেলে মোক্তার খান(২৫)।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স দৌলতদিয়া ও গোয়ালন্দে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আটককৃতদের রবিবার আদালতে প্রেরন করা হয়েছে।