বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, আহত ১৫

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ জুন ২০২২, ০:০

শেয়ার করুনঃ
মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, আহত ১৫

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে একটি মসজিদসহ অন্তত পাঁচটি বসতঘরে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শুক্রবার সকাল ১০টা থেকে শহরের সৈদারবালী এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

আহতদের মধ্যে চার জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সৈদারবালী এলাকার নাজিমউদ্দীন রহমানের ছেলে জিয়াউর রহমান (৪১), মতিউর রহমান হাওলাদারের ছেলে মিনহাজুর রহমান (১৬), ২নং শকুনি এলাকার কাজী মাইনুদ্দিনের ছেলে আ. হাকিম (৫০), শামীম মুনশির ছেলে আসিফ মুনশি (১৩)। বাকিরা জেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌর এলাকার সৈদারবালী ও ২নং শকুনি এলাকার কিশোরদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে সৈদারবালী এলাকার সেকেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার শকুনি এলাকায় গেলে সাগর মুনশি ও তার সহযোগীরা মারধর করে রোমানকে। ঘটনার কিছুদিন পরে শকুনি এলাকার তুষার হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়। 

আরও

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২
বোমা বিস্ফোরণ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

শুক্রবার সকালে শকুনি এলাকার সাগর মুনশির লোকজন হাসপাতালে তুষারকে দেখলে গেলে রোমানের সঙ্গে কথাকাটাকাটি হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাগর মুনশির ও রোমান হাওলাদারের সমর্থকরা সৈদারবালী এলাকার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে তিনজন টেঁটাবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫ জন। এ সময় বেশ কয়েকটি হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয় একটি মসজিদসহ অন্তত পাঁচটি বসতঘরে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রিয়াদ মাহামুদ বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ৮ থেকে ৯ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে তিনজন টেঁটাবিদ্ধ। তাদের ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ছাড়া ভর্তি রয়েছে বেশ কয়েকজন। আহতদের প্রত্যেকের শরীরে দেশীয় অস্ত্রে গুরতর জখম রয়েছে।’

সৈদারবালী এলাকায় স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সাথী বেগম বলেন, ‘কিশোর ছেলেদের মধ্যে গ্রুপিং নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রথমেই হাজিরহাওলা এলাকার সৈকত, শামীম, তামিম, রায়হান, রাতুলসহ অনেক ছেলেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের সৈদারবালী এলাকায় ঢুকে ভাঙচুর চালায়। ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের বাসার গ্লাসও ভেঙে ফেলেছে।’ 

স্থানীয় বাসিন্দা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুন কাজী বলেন, ‘সকালে বাসায় নাস্তা খাচ্ছিলাম, হঠাৎ দেখি আমার বাসার সামনে রাকিব নামে একটি ছেলেকে কোপাচ্ছে কিছু ছেলেরা। পরে আমি ওকে গিয়ে বাচাই। পরে হামলাকারীরা আমার বাড়িসহ এলাকায় বেশ কিছু বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।’

এ সম্পর্কে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমাদের পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে উভয় পক্ষ থানা এলে তাদের মামলা নিয়ে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রেল, সড়ক ও নৌপথে ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও কিছু বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে পরিবহন মালিকরা এ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা এবং জনারদনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে জনারদন তার

ঈদ ঘিরে সরাইলে দর্জিদের ব্যস্ততা, দিনরাত চলছে সেলাই

ঈদ ঘিরে সরাইলে দর্জিদের ব্যস্ততা, দিনরাত চলছে সেলাই

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও বাড়িয়ে তোলে নতুন পোশাক। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দর্জিদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের ভিড় দর্জি দোকানগুলোতে। রমজান শুরুর প্রায় দুই সপ্তাহ আগে থেকেই দর্জিদের ব্যস্ততা শুরু হয়। বর্তমানে উপজেলার বিভিন্ন দর্জি দোকানে দিনরাত চলছে সেলাই মেশিনের খটখট শব্দ। সরাইল সদর এলাকার উচালিয়া পাড়া মোড়ে

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাছের সাথে বেধে নির্যাতন, পথেই মৃত্যু

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাছের সাথে বেধে নির্যাতন, পথেই মৃত্যু

পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা মোতালেব আকন (৭০) কে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যান মোতালেব আকন। এরপর থেকে তার স্বজনরা

হিজলায় মরহুমা বিবিজা আলমের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

হিজলায় মরহুমা বিবিজা আলমের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

বরিশালের হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়নের মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমা মিসেস বিবিজা আলমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ রমাদান ১৪৪৭ হিজরি, ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বাদ আসর এই ধর্মীয় আয়োজন যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা