
প্রকাশ: ১৬ মে ২০২২, ২২:৫১

লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে বিশাল আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। সোমবার ভোরে ওই উপজেলার ডাউয়াবাড়ী এলাকায় তিস্তা নদীতে সাজু মিয়া নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় ঘুন্টিবাজারে ১৭ হাজার টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কাটার পর তার পেটে প্রায় তিন কেজি ওজনের ডিম পাওয়া গেছে।
স্থানীয় লোকজন জানান, পুর্ব ডাউয়াবাড়ী এলাকার সাজু মিয়া নামে এক জেলে সকাল বেলা বিশাল আকারের একটি বোয়াল মাছ নিয়ে স্থানীয় ঘুন্টিবাজারে আসেন। মাছটি দেখতে লোকজনও ভীর করেন। ওজন করে দেখা যায় মাছটি ১৭ কেজি।

জেলে মাছটি দাম প্রথমে ২০ হাজার টাকা দাবী করলেও পরে আলোচনা করে ১৭ হাজার টাকায় মাছটি ক্রয় করেন ওই এলাকার ব্যবসায়ী মফিজুল ইসলাম ও তোবারক হোসেন। তিনিসহ স্থানীয় ১৫ জন মাছটি কেটে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। তিস্তা নদীর মাছ এমনিতেই সুস্বাদ হয় তাছাড়া বড় মাছের সুস্বাদ তো আরো ভিন্ন হবে। তাই অনেকেই মাছের ভাগ না পেয়ে মন খারাপও করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি