
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ২২:২১

পবিত্র ঈদুল ফিতর এর আগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দিনাজপুরের হাকিমপুরে সেমি-পাকা ঘর পেল ৪০টি পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১১টায় গণভবণ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকার ভোগীদের মাঝে ঘরগুলো হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহের সনদ-চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
অনুষ্ঠানে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ওসি খায়রুল বাসার শামীম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, তিনটি ইউনিয়নের চেয়ারম্যান, কাওসার রহমান, সদরুল ইসলাম, ও আবু সুফিয়ান, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাওছার আলী বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রতিটি ঘর তৈরিতে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি