
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ২২:৮

দিনাজপুরের বিরামপুর উপজেলার রজনীগন্ধা নামের একটি আবাসিক হোটেল থেকে মাইদুল ইসলাম তামিন (৩৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় পৌরসভার বিএনপি মোড় সংলগ্ন রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তরিন হোসেন পাবনার সাথিয়া উপজেলার পাইকর হাট এলাকার বাসিন্দা। তিনি বিরামপুরে একটি বেসরকারি টাওয়ার কোম্পানিতে চাকরি করতেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

রজনীগন্ধা হোটেলের ম্যানেজার আবুল কাশেম জানান, নিহত ব্যক্তি চাকরিজীবী পরিচয়ে ৮ জানুয়ারি হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। মঙ্গলবার সকালে হোটেলের ভাড়া নিতে রুমের দরজায় নক করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, হোটেলের দরজা বন্ধ পেয়ে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বিরামপুর সার্কেলের সিনিয়র অফিসারসহ পুলিশের একটি টিম হোটেলের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।