প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১২:০

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আলোচিত ‘বৃহৎ ষড়যন্ত্র’ তদন্ত থেকে সরে দাঁড়াচ্ছেন আইনজীবী কার্ট ওলসেন। তবে তিনি বিচার বিভাগ থেকে পদত্যাগ করছেন না। জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তিনি বিভাগে বহাল থাকবেন বলে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিচার বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। এর আগে ওলসেনের একটি ই-মেইলকে ভুলভাবে ব্যাখ্যা করে ধারণা করা হয়েছিল, তিনি পুরো বিচার বিভাগ থেকেই পদত্যাগ করছেন। পরে তিনি বিষয়টি পরিষ্কার করেন।
