
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:২০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন নিয়ে সিনেট অধিবেশন থেকে ডাকসু নেতৃবৃন্দ ওয়াকআউট করেছিলেন বলে জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তিনি এ তথ্য জানান। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
