প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ১১:৪৩

আফগানিস্তানে সন্ত্রাসীদের দুটি আস্তানায় বিমান হামলা চালিয়ে অন্তত ২২ জন জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। পাকিস্তানের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে অভিযান চালানো হয়েছে।
