
প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ৩:৫৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আগুনে একটি বাড়ি ও নগদ প্রায় ৩ লাখ টাকা পুড়ে গেছে।
শুক্রবার বিকেলে ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের আব্দুল হক ও তার তিন ছেলের বাড়িতে আগুন লাগে। এতে তাদের ৭ টি ঘর পুড়ে যায়। তারা সবাই এক বাড়িতে থাকতো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নোভাতে সক্ষম হন। তবে ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে ক্ষতিগ্রস্ত মাইদুল ইসলাম জানান, আগুনে তাদের সাতটি ঘর পুড়ে গেছে। এছাড়া ঘরে থাকা তাঁর নগদ ৮০ হাজার টাকা, তার ভাই সাইদুলের ১ লাখ ৬২ হাজার টাকা ও সোহাগের ১৮ হাজার টাকা এবং তার বাবা আব্দুল হকের ২২ হাজার টাকা (মোট দুই লাখ ৮২ হাজার টাকা), ২২ মণ পাট, ২০ মণ ধান, সোনার গহনা ও আসবাবপত্র পুড়ে যায়।
সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইউপি সদস্য আশরাফ আলী জানান, আগুনে পুড়ে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।