রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৬:০

শেয়ার করুনঃ
গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিন একটি করে প্রতিশ্রুতি ভাঙছে। এরপরও দম্ভের সঙ্গে দলটি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দিচ্ছে। তাঁর দাবি, এরই মধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে বিএনপি। গত সাত মাসে জনগণের সঙ্গে ১৭ বার প্রতারণা করা হয়েছে।

আরও

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন
এনসিপির এই নেতা বলেন, বিএনপি ভেবেছিল এক পা ডাঙায় এবং আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না। তাঁর ভাষ্য, তাঁরা বারবার একটি সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছিলেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
হাসনাত বলেন, গণভোটের মাধ্যমে জনগণ ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংস্কারের ক্ষমতা দিয়েছিল। কিন্তু গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অর্ধেক মেনে বাকি অংশ মেনে নেয়নি বিএনপি সরকার।

আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তখনকার মতো বিএনপিও এখন কিছু সিদ্ধান্ত মানছে, কিছু মানছে না। পক্ষে গেলে মানছে, বিপক্ষে গেলে মানছে না। গণভোটের ফলাফল না মানায় সরকারদলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বলে অভিযোগ করেন তিনি।

হাসনাতের দাবি, এর ফলে জুলাই সনদ এখন আর কার্যকর নেই। বিএনপি নিজের হাতে সনদকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এরপরও দলটি প্রতিদিন সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।

জুলাইজাতীয়সনদহাসনাতআবদুল্লাহসংবিধানসংস্কার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

সর্বশেষ সংবাদ

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

গণভোটের ফল না মানায় জুলাই সনদ অকার্যকর, দাবি হাসনাতের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না সালাহউদ্দিন, নেতৃত্বে জ্যেষ্ঠ সচিব

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: শফিকুর রহমান

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই বিএনপি সরকার হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর অভিযোগ, ক্ষমতায় বসে গত সাত মাসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি সরকার। বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হওয়ায় এখন থেকে সরকারকে নয়, দেশের ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে জামায়াত। রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

‘আই হ্যাভ আ প্ল্যান’ বলে সরকারকে খোঁচা হাসনাতের

ফ্যামিলি কার্ড প্রকল্পের জন্য ৩৪২ কোটি টাকার ট্যাবলেট বা প্যাড কেনার কাজ পেতে অনিয়মের আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে স্বাস্থ্যমন্ত্রীর ভাতিজার মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ কাজে নৌবাহিনীর শিপইয়ার্ডকে মাধ্যম হিসেবে ব্যবহার করে প্রতিষ্ঠানটি কাজ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সরকারের সমালোচনা করে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব বিষয় তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে ভোট নেওয়ার অভিযোগ, বিরোধীদের আক্রমণ প্রতিমন্ত্রীর

বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নেওয়ার পর এখন বিরোধী দলের আসনে বসে ১১-দলীয় জোট দায়িত্বহীন আচরণ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিজের নির্বাচনী এলাকার দুর্গাপূজামণ্ডপগুলোতে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যে জনগণের সরকার হিসেবে বিএনপি

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

১২ নভেম্বর সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন, প্রস্তুতি নিচ্ছে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য শুক্রবার (১৬ অক্টোবর) থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করছে বিএনপি। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য সময়সূচিও নির্ধারণ করেছে দলটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনোনয়নপ্রত্যাশীরা শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ও তৈরি পোশাক খাতসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, তুরস্কে