
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

