
প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ৩:৩৯

রাজশাহীর বাগমারায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র ও বাঘমারা থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার তাহেরপুর চৌকিরপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কোহিনূর বেগম (৫১) ও পারুল (৪৫) মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় , দীর্ঘ দিন ধরে তারা মাদকের সাথে জড়িত এবং বিভিন্ন উপায়ে মাদক বিক্রি করতো । এ বিষয়ে তাহেরপুর তদন্ত কেন্দ্রের আইসি আব্দুর রাজ্জাক জানান, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এর আগেও তারা গ্রেফতার হয়েছিল কিন্তু ফিরে এসে আবারও মাদকের সাথে জড়িত হওয়ার কারনে আবার আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃত পারুলের কাছ থেকে ৫ গ্রাম হিরোইন ও কোহিনূরের কাছ থেকে ১ গ্রাম হিরোইন এবং ১৮ পিস ইয়াবা পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের মাদক মামলায় অভিযুক্ত করে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি