
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২২:৪১

দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৫ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লক মাঠে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।