
প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ১৯:২৮

দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৩(তেরাসি) গ্রাম হেরোইন ও ১১০০(এক হাজার একশত) পিস ইয়াবাসহ মা চায়না বেগম (৪৫) মেয়ে শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও ছেলে মোহাব্বত আলী (১৮)কে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামীরা হাকিমপুর(হিলি) পৌর শহরে দক্ষিণবাসুদেবপুর (ক্যাম্পপট্রি) এলকার লিয়াকত আলীর স্ত্রী চায়না বেগম, মেয়ে শাহিনুর রহমান স্মৃতি ও ছেলে মোহাব্বত আলী(১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, সীমান্তবর্তী হাকিমপুর থানাকে শতভাগ মাদক মুক্ত করতে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদে জানতে পারি, থানার দক্ষিণবাসুদেবপুর এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে জমজমাট মাদকের ব্যবসা করে আসছে একটি পরিবার।

এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫আগষ্ট) সকাল ৮ ঘটিকায় আমার নেতৃত্বে এস আই বেলাল ও সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি চৌকস দল থানার দক্ষিণবাসুদেবপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে চায়না বেগম, শাহিনুর রহমান স্মৃতি ও মোহাব্বত আলী (মা, মেয়ে,ছেলে) ৮৩(তেরাসি) গ্রাম হেরোইন ও ১১০০(এক হাজার একশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের নিজ বাড়ি থেকে হাতেনাতে আটক করা হয়।আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।