
প্রকাশ: ৫ আগস্ট ২০২১, ১৭:৪০

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে , পাশাপাশি রোগীদের অক্সিজেনের চাহিদাও বেড়ে গিয়েছে। এ কথা মাথায় রেখে বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন সংকট লাঘবের জন্য পাশে দাড়িয়েছে হিজলা ইটভাটা মালিক সমিতি।
গতকাল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ এর কাছে একটি অক্সিজেন কনসেনট্রেটর ও মিটার সহ চারটি অক্সিজেন সিলিণ্ডার প্রদান করেন হিজলা ইটভাটা মালিক সমিতির সদস্যগণ। অক্সিজেন কনসেনট্রেটরটির সুবিধা হলো প্রতি মিনিটে ৫ লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এসময় উপস্থিত ছিলেন

হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ইটভাটা মালিক সমিতির সভাপতি প্রভাষক মোঃ মিজান ঢালী, সেক্রেটারি মোঃ ইয়ামিন মুন্সী। রেমিডি মেডিকেল সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মোঃ মোজাম্মেল হক ভূঁইয়া সহ ইটভাটা মালিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।