
প্রকাশ: ২ আগস্ট ২০২১, ৪:৪২

বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল (সদস্য) পদে যোগ দিয়ে চাকরি জীবন শুরু করেছিলেন মোঃ নুরুল ইসলাম ও আব্দুল বারেক।
তাঁদের চাকরি জীবনের শেষ মুহূর্তকে স্মরণীয় করতে এক বিশেষ আয়োজন করে দেবীদ্বার থানায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি মোঃ আরিফুর রহমান।
রোববার বিকেলে দেবীদ্বার থানা কার্যালয়ে তাঁদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। চাকরি জীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে সুসজ্জিত পুলিশের গাড়িতে করে শেষ কর্মস্থল দেবীদ্বার থানা কমপ্লেক্স থেকে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়।
বিদায়ী পুলিশ সদস্য মোঃ নুরুল ইসলাম ও আব্দুল বারেক সর্বশেষ ৩ বছর দেবীদ্বার থানা পুলিশের কনস্টেবল (সদস্য) হিসেবে দায়িত্ব পালন করেন। সুদীর্ঘ ৩৮ বছরের চাকরি জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আজ থেকে তাদের অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরু হলো।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সংবর্ধনা অনুষ্ঠানে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বিদায়ী সহকর্মী মোঃ নুরুল ইসলাম ও আব্দুল বারেক'র হাতে বাংলাদেশ পুলিশের মনোগ্রাম যুক্ত শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন। এসময় দেবীদ্বার থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সুসজ্জিত পুলিশের গাড়িতে করে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়।
বিদায়ী পুলিশ সদস্যরা জানান, চাকরি জীবন শেষে সম্মানের সঙ্গে বিদায় নেওয়া নিঃসন্দেহে অনেক আনন্দের। এই বিদায় সংবর্ধনা আমাদের জীবনের অনেক বড় পাওয়া, তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিদায়ী অনুষ্ঠানে দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ আরিফুর রহমান বলেন, পুলিশ সদস্য মোঃ নুরুল ইসলাম ও আব্দুল বারেক বিগত তিন বছর যাবত আমাদের এই থানায় কর্মরত ছিলেন। যদিও এখানে আমার বেশিদিন হয়নি, তবুও যতদিন দেখেছি তাঁদের কর্মে আমি মুগ্ধ। তাঁদের অবসরজনিত ভবিষ্যৎ জীবনের জন্য রইল শুভকামনা।