
প্রকাশ: ১ আগস্ট ২০২১, ০:১১

আর কাজে ফেরা হলো না আবু হাসানের। ১ মাস বয়সী মেয়ের ভবিষ্যতের জন্য টাকা জমানো হলো না। আজ রোববার সকালে বগুড়ার মাটিডালী মোড়ে ঘাতক ট্রাক কেড়ে নিলো তার সব স্বপ্ন।
নিহত আবু হাসান (২৩) পাঁচবিবি উপজেলার পূর্ব কড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করছেন তার ফুফাতো ভাই।
পরিবার সূত্রে জানা যায়,আবু হাসান ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান মাওনা ফ্যাশন লিঃ এর সুইং অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে বাড়িতে আসলেও হঠাৎ অফিস থেকে জানানো হয় রোববার থেকে অফিস খোলা।
তাই শনিবার রাতেই ট্রাকে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বগুড়া মাটিডালীর বিমান মোড়ে নেমে রংপুর থেকে আরো সহকর্মী আসার খবরে সেখানে অপেক্ষা করেন তিনি।

এসময় ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি বগুড়া সদর থানা থেকে ফোন করে পরিবারকে জানানো হয়।
এদিকে তার মৃত্যুর খবরে গ্রামের বাড়ীতে পৌছিলে পরিবারে শোকের ছায়া নেমে আসে।