সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

উপহারের ঘরে প্রথম ঈদ উদযাপন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ১৬:৩০

শেয়ার করুনঃ
উপহারের ঘরে প্রথম ঈদ উদযাপন

উপহারের ঘরে প্রথম ঈদ উদযাপন 

আরও

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

রাস্তার পাশে কিংবা অন্যর জায়গায় যাদের ছিলো বসবাস। নুন আনতে পান্তা ফুরানোর দশা তাদের। কয়েক দিন আগেও তাদের মাথার ওপর ছাউনি ছিল না। এখন তাদের ঘর হয়েছে, বৈদ্যুতিক বাতি, ঘরে চলছে রঙিন টেলিভিশন,  মাথার ওপর ঘুরছে ফ্যান। 

আরও

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

খয়রাবাদ নদীর ভাঙনে আতঙ্ক, স্থায়ী বেড়িবাঁধের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

এছাড়াও বাড়ির আঙিনায় তৈরি করেছে সবজির বাগান। জীবনে প্রথম উপহারের ঘরে, নতুন পরিবেশে ঈদ উদযাপন করছেন দিনাজপুরের হাকিমপুর(হিলি) উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

মুজিববর্ষ উপলক্ষে গত ২০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উপজেলায় ১৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘর পেয়ে আনন্দিত এসব পরিবার। এর সঙ্গে ঈদের আনন্দ যোগ করেছে ভিন্ন মাত্রা।

উপহারের ঘরপ্রথম ঈদ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জানাগেছে, উপজেলার খট্টামাধবপাড়া, বোয়ালদাড় ও আলিহাট ইউনিয়নে ১৪৫ জন পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরে লেগেছে বিদ্যুৎ সংযোগ, চলছে রঙিন টেলিভিশন, ঘুরছে ফ্যান, নিশ্চিত হয়েছে বিশুদ্ধ পানি, খাবার ও টয়লেটের। এরই মধ্যে তাদের ঘরে শুরু হয়ে গেছে ঈদ আনন্দ।

এমন এক নতুন জীবনের সন্ধান দেওয়ার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা। তারা নিজেরাই নিজেদের জীবন সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

খট্রামাধবপাড়া ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের উপহারের ঘর পাওয়া সহিদা বিবি বলেন, আগে মানুষের বাসায় থাকতাম। অনেক কষ্ট হতো। এখন সরকার যে বাড়ি দিয়েছে তা অনেক সুন্দর। আমার বাড়ি বলতে পারছি। এই  প্রথম মনে হচ্ছে ঈদ। প্রথম নিজ বাড়িতে ছেলেমেয়েকে নিয়ে ঈদ করছি।’

আলিহাট ইউনিয়নে ঘর পাওয়া মোস্তফা হোসেন বলেন, আগে ছিলাম আমি পরের জায়গায়। যার কারণে মেয়েকে নিয়ে খুব কষ্টে ছিলাম। সরকার থাকার ঘর দিয়েছে। নিজস্ব ঠিকানা পেয়েছি। নানা ধরনের সহায়তা পাচ্ছি। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পাশাপাশি দিনমজুরির কাজ করছি। বাড়িতে গরু-ছাগল, হাঁস-মুরগি লালন-পালন করছে স্ত্রী। ভালোভাবে সংসার চলছে। আগে কখনও ঈদ মনে হয়নি। এবারই প্রথম উপহারের ঘরে এতো সুন্দর ঈদ উদযাপন করছি। 

বোয়ালদাড় ইউনিয়নে ঘর পাওয়া আরেজা বেগম বলেন, আগে তো থাকার জায়গাই ছিল না, কিসের আবার ঈদ। এখন বাড়িতে হাঁস-মুরগি, কবুতর লালন-পালন করি, সবজি চাষ করছি। এসব থেকে যা আয় হয়, তা দিয়ে নিজেরা চলছি; বিক্রিও করতে পারছি। 

ছেলেমেয়েকে নিয়ে ভালোভাবেই চলছে নতুন সংসার। শেখের বেটির কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। তিনি বেঁচে থাকলে গরিব মানুষ ও দেশের অনেক উপকার হবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার ছিল, একজন মানুষও গৃহহীন থাকবে না, সেটি বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন শুধু আশ্রয়কেন্দ্রিক ছিল না, সেটি ছিল অসহায় মানুষের জীবনমান উন্নয়ন ঘটানো। স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মাঠ প্রশাসন সেই কাজ করে যাচ্ছে। 

ইতোমধ্যেই উপজেলার তিন ইউনিয়নে ১৪৫ ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সেই ঘরে বসবাস করছেন।

 ইউএনও আরও বলেন, এতো দিন এই  পরিবারগুলোর ঈদ আনন্দ বলে কিছুই ছিল না। নতুন ঘরে গিয়ে তারা প্রথম ঈদ আনন্দ উপভোগ করতে পারছেন। তাদের প্রত্যেকের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। 

চেষ্টা করছি, তাদের সার্বিক জীবনমানের উন্নয়ন ঘটাতে। আশা করছি, সামনের ঈদগুলো নিজেরাই রঙিন করে তুলতে সক্ষম হবেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

নাফ নদী ও স্থলভাগে ৬ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের টেকনাফে নাফ নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকাসহ দুই ভাইকে আটক করা হয়েছে। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে নাফ নদীর চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন এলাকায় বিজিবির একটি বিশেষ দল অবস্থান নেয়। দুপুর আনুমানিক সাড়ে ২টার

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে শামসুদ্দীন আহমেদ রকি (৩৫) নামের এক যুবক পানিতে পড়ে মারা গেছেন। তিনি উপজেলা পাঁচপাকিয়া গ্রামের বাসিন্দা এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল জব্বারের ছেলে। জানা যায়, রকি রোববার (১৩ সেপ্টেম্বর) বাড়ি সংলগ্ন নিজস্ব একটি কলাবাগানে পরিচ্ছন্নতার কাজ করছিলেন। এ সময় তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে যান। পরে লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসছে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার পর জেলার বিভিন্ন এলাকায় এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে জমে উঠেছে আমড়ার বাজার। জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার ভীমরুলীর ভাসমান

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটেশন জালিয়াতির অভিযোগে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করেন। রোববার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোসা. শাম্মী আক্তারের মৌখিক অভিযোগের পর উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা। ম্যাকটেন হোল্ডিং লিমিটেডের এইচআর

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

এক কম্পিউটার থেকে ৪৩ কোটি টাকার প্রযুক্তি প্রতিষ্ঠান

একটি কম্পিউটার, ছোট্ট ভাড়া ঘর আর সীমিত পুঁজি—এই সামান্য আয়োজন থেকেই এক দশকে প্রায় ৪৩ কোটি টাকা সম্পদমূল্যের প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জাকির হোসেন। তার প্রতিষ্ঠিত ‘ইনপুট বাংলা’ এখন বিশ্বের প্রায় ৩০টি দেশের ক্লায়েন্টের সঙ্গে কাজ করছে। প্রতিষ্ঠানটিতে সরাসরি কর্মসংস্থান হয়েছে প্রায় ৩৬০ তরুণ-তরুণীর। শ্রীমঙ্গল দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে

সর্বশেষ সংবাদ

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

দেশে এক দিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

সাবেক উপদেষ্টার দুর্নীতির ১১ হাজার কোটি টাকার অভিযোগ: আসল প্রশ্ন, টাকা দিল কে?

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার ঘোষণা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

গ্যাসসংকট কাটিয়ে উৎপাদনে ফিরছে চট্টগ্রামের সিইউএফএল সার কারখানা

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

ঢাকার দুই প্রান্ত জুড়তে আসছে ৪৫ হাজার কোটির মেট্রোরেল

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন