সোমবার, ২৯ জুন, ২০২৬১৫ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশজনদুর্ভোগ

আধিপত্য নিয়ে বরিশালে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০:৭

শেয়ার করুনঃ
আধিপত্য নিয়ে বরিশালে শ্রমিকদের দুইপক্ষের সংঘর্ষ

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর রুপাতলী বাস টার্মিনালে শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে টানা দুই সপ্তাহের কঠোর লকডাউন শেষে গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা প্রথম দিনেই ভোগান্তিতে পড়েন। 

আরও

ফুলবাড়ী সীমান্তে উদ্ধার ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

ফুলবাড়ী সীমান্তে উদ্ধার ৩ হাজার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

প্রায় ৪ ঘন্টা পর পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দক্ষিণাঞ্চলের ১৭ রুটে বাস চলাচল শুরু হয়েছে। 

আরও

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

বৃহষ্পতিবার বেলা ৩ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি কাওসার হোসেন শিপন ও বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহম্মদ শাহরিয়ার বাবু। 

বরিশালআধিপত্যসংঘর্ষ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তারা জানান, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেছে। তাই  বেলা ২ টার পর থেকে রুপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিনাঞ্চলের সকল রুটে বাস চলাচল শুরু হয়েছে। 

 

এদিকে সকালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের পর রুপাতলী বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা বিরাজ করলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

অপরদিকে দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে বলেও হুশিয়ারী দিয়েছে শ্রমিক নেতারা। 

শ্রমিকরা জানিয়েছে, সম্প্রতি বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি নতুনভাবে গঠিত হয়। যার একটির সভাপতি সাবেক শ্রমিক নেতা সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম টিটু। অপর কমিটির সভাপতি বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহম্মদ শাহারিয়ার বাবু।

এর পর থেকেই শ্রমিক নেতাদের মাঝে বিভিন্ন সময়ে ছোটখাটো মারামারি ও উত্তেজনাকর পরিস্থিতির ঘটনা ঘটে। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে টার্মিনাল ভবনের নীচতলায় কাউন্টারের সামনে দুই গ্রুপ শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। 

এরপরপরই গোটা বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে এবং বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে পরিমল চন্দ্র দাস ও আহম্মদ শাহারিয়ার বাবু নেতৃত্বাধীন শ্রমিকরা অপর পক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে টার্মিনাল এলাকায় বিক্ষোভ শুরু করে এবং বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে দেয়। 

এতে রুপাতলী ও সাগরদী এলাকার কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এছাড়া টার্মিনাল এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলাকালে সুলতান মাহমুদ টার্মিনাল সংলগ্ন কার্যালয়ে তার লোকজন নিয়ে অবস্থান করছিলেন। যদিও পুলিশ তাদের বেশিক্ষণ সেখানে দাড়াতে দেয়নি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

প্রতক্ষ্যদর্শী যাত্রীরা জানান, বাসস্ট্যান্ডে কথা কাটাকাটি ধরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং ওইসময় একজন রক্তাক্ত জখমও হয়। এরপরই বাস বন্ধ করে দিলে সবাই ভোগান্তিতে পরে যায়, অনেক যাত্রী তো গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিতে বাসে উঠেও বসেছিলো।

এদিকে আর উভয় পক্ষের শ্রমিক নেতারা দাবি করেন, সকালের ওই ঘটনায় তাদের কমপক্ষে ৬ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১ জনকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে।

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সভাপতি সুলতান মাহমুদ বলেন, মহামারি করোনার কারনে নির্বাচন না হলেও সদর আসনের সাংসদের ডিও লেটারে আমাদের কমিটি সম্প্রতি অনুমোদন পেয়েছে। আর মুলত যারা ঘটনাটিকে ভিন্ন খাতে নিচ্ছে তারা একটি অবৈধ কমিটির হয়ে আমাদের স্ট্যান্ড দখল নিতে চায়। 

তিনি বলেন, ওই কমিটির নেতা পরিমল চন্দ্র দাস ও শাহারিয়ার বাবু এখানকার কোনে বাসের শ্রমিকই নন। অথচ গঠনতন্ত্র অনুসারে শ্রমিক ছাড়া শ্রমিক ইউনয়নের কমিটি গঠন অবৈধ।

বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের অপরাংশের সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আহম্মদ শাহরিয়ার বাবু বলেন, রুপাতলী শ্রমিক ইউনিয়নে ২৩ বছর ধরে চাঁদাবাজি দখলদারিত্ব করে আসছিলো সুলতান মাহমুদ। এ অবস্থার অবসান ঘটাতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে মাননীয় মেয়র মহোদয় নতুন কমিটি গঠনকরে দিয়েছে। সেই কমিটি উৎখাত করতে আজ সকালে অতর্কিতভাবে বাসস্ট্যা-ে এসে হামলা চালায় সুলতান মাহমুদের লোকজন।

তিনি আরো বলেন, আমাদের লাইন সম্পাদক হান্নান মৃধা, মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি নাছির মৃধাসহ কমপক্ষে ৪ জন শ্রমিক আহত হয়। প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে, বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের একটাই দাবি সন্ত্রাসী সুলতান মাহমুদকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

এদিকে পুলিশ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে বেলা ২ টার পর বাস চলাচল শুরু হয়েছে। তবে আগামীকাল সকালের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারী দিয়েছে শ্রমিকরা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্সসহ উপস্থিত হয়ে পারস্থিতি শান্ত করেছি। হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা হবে, তাদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হবে।

এদিকে বেলা ১ টার দিকে রুপাতলী বাস টার্মিনালে শ্রমিকদের ওপর হামলার খবরে নথুল্লবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক ও শ্রমিক সমিতির নেতারা ঘটনাস্থলে যান। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন বলে জানিয়েছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে।

সর্বশেষ সংবাদ

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

তিস্তার উজান ঢলে বিপৎসীমা ছাড়িয়ে বন্যার শঙ্কা

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

ফ্রান্সে উড়োজাহাজ বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১১ জন

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

৪ কোটি টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ করলেন এলাকাবাসী

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

ইরানে খামেনির দাফনে দুই কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করতে কাজ করছে সরকার

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা