শনিবার, ১ আগস্ট, ২০২৬১৭ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আন্ধারমানিক নদীর ডুবোচর বিক্রির অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২১, ০:২১

শেয়ার করুনঃ
আন্ধারমানিক নদীর ডুবোচর বিক্রির অভিযোগ

ইলিশ’র অভয়াশ্রম ও প্রজনন স্থল খ্যাত পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর সোনাতলা মৌজার এসএ ২ নং সিটভূক্ত ডুবোচরের অন্তত: সাড়ে সাত একর জমি বিক্রি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

আরও

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

নদী শ্রেনীর বিপুল পরিমান এ জমি স্থানীয় ভূমি অফিস ম্যানেজ করে ভুয়া বন্দোবস্ত কেস, এসএ খতিয়ান, দাগ, সহি মোহর পর্চা, নাম সংশোধন, বিএস ও ডিপি খতিয়ান সৃষ্টি করে চক্রটি। যার ৪৬ বছরের ভূমি উন্নয়ন কর একত্রে নিয়ে খাজনা দাখিলা দেয় তহশিলদার এবং যাচাই বাছাই ছাড়াই দু’টি সাব কবলা দলিল রেজিষ্ট্রী করেন সাব রেজিষ্ট্রার। এভাবে রাষ্ট্রীয় ভূ-সম্পত্তি বেহাত হলেও এদের বিরুদ্ধে রহস্যজনক কারনে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উল্টো স্থানীয় ভূমি কর্তৃপক্ষের সহযোগিতায় এসব জমি বেহাত হচ্ছে প্রতিনিয়ত। 

সরেজমিনে জানা গেছে, দেশের প্রসিদ্ধ ইলিশ প্রজনন কেন্দ্র আন্ধারমানিক নদীর মধ্যে ডুবোচর জেগে ওঠে বেশ কয়েক বছর আগে। এতে লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় একটি সংঘবদ্ধ জালিয়াত চক্রের। চক্রটি ভূমি অফিসের যোগসাজশে ভুয়া সেটেলমেন্ট কেস ৪৪কে/৫২-৫৩ ও ৫০কে/৬৬-৬৭’র বিপরীতে সাড়ে সাত একর জমির বন্দোবস্ত কাগজ তৈরী করে উপজেলার তুলাতলি গ্রামের মোন্তাজ উদ্দীন মৃধা’র কন্যা, মৃত উমর আলী খান’র স্ত্রী আম্বিয়া খাতুন’র নামে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

কুয়াকাটায় জালনোট প্রচলন রোধে জনসচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত

যার তফসিল, কলাপাড়াধীন ২৩ নং সোনাতলা মৌজা, এসএ-৫৯১/১ নং খতিয়ান, বার্ষিক খাজনা মং ২৮/৫০ পয়সা, দাগ নং- ১৭৬/১১৮৬ ও ১১৮৭, মোট জমি ৭.৫০ একর, যা সোনাতলা মৌজার এসএ ২ নং সিটভ‚ক্ত আন্ধারমানিক নদীর এসএ ১১৮৬/১১৮৭ দাগ। যার বিপরীতে সৃষ্টি করা হয় ৩৯২২ ও ৩৯২৩ বিএস দাগ।

 

অনুসন্ধানে আরও জানা যায়, কলাপাড়া সহকারী কমিশনার ভূমি অফিসে খাস খতিয়ানের রেজিষ্ট্রারে এসএ ৫৯১/১ খতিয়ান ও ১৭৬/ ১১৮৬ ও ১১৮৭ দাগের অস্তিত্ব নেই। কিন্তু সার্ভেয়ার শাখার বন্দোবস্ত কেস খতিয়ানের রেজিষ্ট্রারের মাঝ বরাবর সোনাতলা মৌজার শুরুতে সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে আম্বিয়া খাতুন’র নামে অবিকল এসএ ৫৯১/১ খতিয়ান ও ১৭৬/ ১১৮৬ ও ১১৮৭  দাগ’র অস্তিত্ব রয়েছে।

এছাড়া পটুয়াখালী কালেক্টরেট অফিসের রেকর্ড রুম শাখা’র দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম’র স্বাক্ষর জাল করে ১১-১০-১৮ তারিখ লেখা সহিমোহর পর্চা সৃষ্টি করা হয়েছে। এবং দিয়ারা সেটেলমেন্ট অপারেশন, বরিশাল’র আপত্তি অফিসার মো: মনিরুল ইসলাম’র স্বাক্ষর জাল করে সৃষ্ট ২৫-০৯-০৭ তারিখ লেখা বিএস হাত পর্চা সৃষ্টি করা হয়েছে। 

নীলগঞ্জ ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মোসাঃ তানিয়া আক্তার মুক্তা ০৮-০৫-১৯ তারিখ ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ (জি-১৬৪৪৩০) এ ১৩৭৯ থেকে ১৪২৫ পর্যন্ত ৪৬ বছরের ভূমি উন্নয়ন কর একত্রে নিয়ে আম্বিয়া খাতুন’র নামে খাজনা দাখিলা প্রদান করেন। যার প্রেক্ষিতে ০৯-০৫-১৯ তারিখ দলিল লেখক আবদুল্লাহ আল মামুন (সনদ নং ৬৮৪) ২০৫২/১৯ নং মো: রফিকুল ইসলাম (সনদ নং ০৮) ২০৫৩/১৯ আন্ধারমানিক নদীর ডুবোচরের ওই জমি পৃথক দু’টি সাব কবলা দলিল লিখে রেজিষ্ট্রী সম্পাদন করেন। উল্লিখিত দলিলের দাতা আম্বিয়া খাতুন এবং গ্রহীতা ওয়াই কে জেড কনষ্ট্রাকশন সলিউশন লি: পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সালমান আহমেদ। 

কলাপাড়া ভূমি অফিসের নাজির মিহির কুমার বলেন, ভূমি অফিসের ১নং রেজিষ্ট্রারে এসএ ৫৯১/১ খতিয়ান ও ১৭৬/ ১১৮৬ ও ১১৮৭’র কোন অস্তিত্ব নেই। সার্ভেয়ার মো: হুমায়ুন কবির বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পটুয়াখালী রেকর্ড শাখা’র দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, রেকর্ড শাখায় এ খতিয়ান ও দাগের কোন অস্তিত্ব নেই। রেকর্ড শাখা থেকে এ ধরনের কোন সহিমোহর পর্চা সরবরাহ করা হয়নি। 

বরিশাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার সুখেন্দ্র শেখর সরকার বলেন, উল্লিখিত বিএস খতিয়ান ও ডিপি সঠিক নয়।

এ বিষয়ে নীলগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোসাঃ তানিয়া আক্তার মুক্তা বলেন, অফিস রেজিষ্ট্রারে সোনাতলা মৌজার এসএ ৫৯১/১ খতিয়ান ও ১৭৬/ ১১৮৬ ও ১১৮৭ দাগ’র কোন অস্তিত্ব নেই। অনেকেই এসেছিল এটি জানতে, এধরনের কোন খতিয়ান খোলা নাই। এছাড়া খাজনা দাখিলার নম্বর কিংবা কপি না দেখে আমার প্রদত্ত কিনা এ মুহুর্তে বলতে পারছিনা।

সাব রেজিষ্ট্রার কাওসার খান (বর্তমানে নারায়ন গঞ্জের আড়াই হাজার ষ্টেশনে কর্মরত) বলেন, কেউ যদি জাল জালিয়াতি করে সেটি দেখার আমার সুযোগ নেই। তহশিলদার প্রদত্ত খাজনা দাখিলা দেখে আমি রেজিষ্ট্রী করেছি।

কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগতবন্ধু মন্ডল বলেন, সংশ্লিষ্ট শাখার সার্ভেয়ার ছুটিতে রয়েছে। বিষয়টি না জেনে এ বিষয়ে কিছু বলতে পারছি না।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, এটা যদি সঠিক বন্দোবস্ত না হয়ে থাকে তাহলে সাব রেজিষ্ট্রারকে দলিল বাতিল করার জন্য বলা হবে। এছাড়া ভূমি অফিসের কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

জনপ্রিয় সংবাদ

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

গ্র্যান্ড গার্ড অব অনারে দায়িত্ব নিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা,আহত সারজিস আলম

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি

এ সম্পর্কিত আরও পড়ুন

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপারসহ নিহত ৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে এবং মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নওগাঁ থেকে মাছ বিক্রি শেষে একটি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীর বিভিন্ন কাঁচাবাজারে এখনও কমেনি সবজির দাম। কয়েকদিনের বৃষ্টির প্রভাব কাটতে শুরু করলেও বাজারে অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে কাঁচা মরিচ ও বেগুনের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। শুক্রবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এবং গোয়ালন্দ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবজির বাজারে এখনও উচ্চমূল্যের প্রভাব বজায় রয়েছে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন কমে যাওয়ায়

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

টেকনাফ উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১৮ জন উদ্ধার, নিখোঁজ ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলের কাছে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাট সংলগ্ন সাগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে নৌকায় থাকা বেশ কয়েকজনকে নিরাপদে তীরে

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কুয়াকাটায় এক শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী কাম ইংরেজি শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অফিস সহকারীর দায়িত্ব পালনের পাশাপাশি ইংরেজি বিষয়ের ক্লাসও নিতেন। এছাড়া তিনি বিভিন্ন শিক্ষার্থীর বাসায় গিয়ে ব্যক্তিগতভাবে পাঠদান করতেন। এ

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ প্রমিলা খেলোয়াড় পেলেন বাইসাইকেল

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন কুঁড়ি স্পোর্টসের ৮ জন প্রমিলা খেলোয়াড়কে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার হিসেবে দেয়া হয়েছে বাইসাইকেল। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস তাদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক