
প্রকাশ: ৭ জুন ২০২১, ২০:৬

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল লতিফ খান এবং হরিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৭ জুন সোমবার দুপুরে হরিনাথপুর ইউনিয়ন পরিষদে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক(মন্ত্রী),
বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এর সহধর্মিনী মরহুম বেগম সাহান আরা আবদুল্লাহ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আফজালুল করিম, হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহামুদ টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ইসমাইল হোসেন মাস্টার, এডভোকেট কাজী জাকির হোসেন, এডভোকেট মাইনুদ্দিন ডিপটি সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফয়জুল্লাহ মাহমুদ।
